দেশ বিদেশ

৯৯৯-এ ফোন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, স্বামীর ৬ মাসের কারাদণ্ড

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে...

পেনশন কার্যক্রমে চালু হচ্ছে ‘অনলাইন ট্র্যাকিং সিস্টেম’

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার।মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।নতুন ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা...

হেলমেটবিহীন চালককে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশিকালে এক হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপি’র ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন। আটক ব্যক্তির নাম আরিফুল সাগর (৩০)। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী...

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যামে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে, এটাই আমি কামনা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস...

গণভোটের রায় পদদলিত করছে সরকার: জামায়াত আমীর

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে পরবর্তীতে সেই গণভোটের রায়কে পদদলিত করে জাতির সঙ্গে এক প্রকার প্রতারণা শুরু করেছেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য বুমেরাং হবে। গতকাল রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দলটির কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন। সভা...

খামেনির দাফন অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে এ ব্যাপারে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চীনসহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারিতে খামেনির মৃত্যুর কয়েকদিন...

মালয়েশিয়ার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী:

বেস্টিনেট প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে ফেরাতে আনুষ্ঠানিক আবেদন পায়নি মালয়েশিয়া

২৪ জুন (বুধবার), ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও বিদেশি কর্মী ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আবেদন পায়নি মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বুধবার সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জনিয়েছেন।দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইলের বরাতে জানাগেছে, সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

ডিএমপি’র বিশেষ অভিযানে চাঁদাবাজ-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮২

২৪ জুন (বুধবার), ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ডিএমপি’র বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। তিনি বলেন, এ...

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: ফখরুল

২৪ জুন (বুধবার), ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

২৪ জুন (বুধবার), ২০২৬

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে, দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)’র এখতিয়ার। গতকাল তথ্য অধিদপ্তরের...

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সংসদে স্পিকার

২৪ জুন (বুধবার), ২০২৬

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও এমপি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে। অতি অল্প সময়ে তিনি সুস্থ হয়ে সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানতে চেয়েছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের করা প্রশ্নের জবাবে স্পিকার...

বেনজীরের দুর্নীতির মামলায় প্রথম দফা সাক্ষ্যগ্রহণ শেষ

২৪ জুন (বুধবার), ২০২৬

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে চারজন সাক্ষী জবানবন্দি...

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকি কাটছে বেক্সিমকো ফার্মার

২৩ জুন (মঙ্গলবার), ২০২৬

লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির ঝুঁকি অবশেষে কেটে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক হিসাব প্রকাশের জন্য পর্ষদ সভা আহ্বান করেছে কোম্পানিটি। লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের মালিক ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার কোম্পানিটির...

বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক: বিসিএমএস স্থাপনে ইতালি, থার্ড টার্মিনালে আগ্রহ সিঙ্গাপুরের

২৩ জুন (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম-বিসিএমএস (বিমানবন্দরের রানওয়ে থেকে পাখি নিয়ন্ত্রণ) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালীয় প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’। একইসঙ্গে বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছে ইতালির প্রতিষ্ঠান ‘ফ্লাইঅন অ্যারো’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টায়...

চাঁদাবাজির অভিযোগে আটক এমপি-পুত্র মুচলেকায় মুক্ত

২৩ জুন (মঙ্গলবার), ২০২৬

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে সোমবার সকালে তাকে ছেড়ে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, খাইরুল ইসলাম...

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

২৩ জুন (মঙ্গলবার), ২০২৬

দেশে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ চলছে। একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগতো, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ...

ইলিয়াস আলীকে গুমসহ ২০০ হত্যার নেপথ্যে জিয়াউল, বডিগার্ডের জবানবন্দি

২২ জুন (সোমবার), ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস র‌্যাবের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ইলিয়াস আলীসহ শতাধিক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক...

মামুনুল হককে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করলেন স্পিকার

২২ জুন (সোমবার), ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হককে নিয়ে বলা ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না’Ñবক্তব্যে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে স্পিকার নিজের মন্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দেন। কিশোগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের...

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা

২২ জুন (সোমবার), ২০২৬

প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উস্কানি ও অপপ্রচার এখনো অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল রাজধানীর এফডিসিতে সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন...

বাংলাদেশকে এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা হবে: রিতা

২২ জুন (সোমবার), ২০২৬

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ এর আলোকে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এজন্য দেশব্যাপী আকাশপথ সংযোগ সম্প্রসারণ, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে আধুনিক লজিস্টিক ও যাত্রী পরিবহন কেন্দ্রে উন্নীত করা এবং বিমান...

জীবিত বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা দাবি করা সেই বক্তব্য এক্সপাঞ্জ

২২ জুন (সোমবার), ২০২৬

বাবা জীবিত থাকা অবস্থায় তাকে শহীদ মুক্তিযোদ্ধা দাবি করে সংসদ অধিবেশনে বক্তব্য দেন নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম। রোববার অধিবেশন চলাকালে তার বক্তব্যের জন্য ভুল স্বীকার করায় বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার জাতীয়...

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে রোড শো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২১ জুন (রবিবার), ২০২৬

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই রোড শো-এর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ...