দেশ বিদেশ

বাজেটের বড় দুর্বলতা উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ড. মোস্তাফিজুর

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে অনেক ভালো দিক রয়েছে। তবে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চলতি অর্থবছরের প্রকৃত অর্জনের তুলনায় তা ৪০ শতাংশের মতো বেশি। এই বাজেটের একটি বড় দুর্বলতা উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট...

রামিসা হত্যা মামলা: স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট হাফিজুর

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে আইনজীবী) হিসেবে এডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে আসামির পক্ষে শুনানি পরিচালনার জন্য একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে...

সংসদে শফিকুল ইসলামের প্রশ্ন ৩শ’ শিশু মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কই

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশে যখন হামে ৩০০ শিশু মারা গেল, তখন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন- এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। স্বাস্থ্য খাতের সমালোচনা করে তিনি বলেন, একটি মানবিক হাসপাতাল যেখানে ৭০০ বেডের মধ্যে ১৮০টি ফ্রি, প্রতিদিন ২৩টি নরমাল ডেলিভারি হয় এবং রোগী-স্বজনদের বিনামূল্যে খাবার দেয়া...

সাক্ষীকে নিজেই জেরা করার অনুমতি চাইলেন সাবেক প্রতিমন্ত্রী পলক

২৬ জুন (শুক্রবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষীকে নিজেই জেরা করার অনুমতি চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আবেদন করেন তিনি।মামলার আরেক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়...

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস

২৬ জুন (শুক্রবার), ২০২৬

দেশের সরকারি সেবাখাতে দুর্নীতি ও হয়রানির অভিযোগে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পাসপোর্ট অফিস। এর পরই রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফল প্রকাশ...

ভেনেজুয়েলাবাসীর আতঙ্কের বর্ণনা

‘জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

২৬ জুন (শুক্রবার), ২০২৬

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্পে ভেনেজুয়েলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ধসে পড়া ভবন। তার মধ্যে আটকে পড়েছেন কতো মানুষ তার ইয়ত্তা নেই। মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় তা বোঝা যাচ্ছে না। সেখানকার বিবিসি’র সাংবাদিক নিকোল কোলস্টার রাজধানী কারাকাসে নিজের বাসায় ছিলেন। তখন তার অ্যাপার্টমেন্টটি প্রচণ্ডভাবে কেঁপে উঠতে শুরু...

‘১৩০০ উন্নয়ন প্রকল্প সরকারের জন্য বড় দায়’

২৬ জুন (শুক্রবার), ২০২৬

বিগত সরকারের আমলের উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০টি উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকারের জন্য বড় দায় বা লায়াবিলিটি হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন...

গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

২৬ জুন (শুক্রবার), ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, রাষ্ট্রীয় সংস্কার এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের বিচারের দাবিতে ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ৩৬ দিনের নতুন কর্মসূচি দিয়েছে তারা। গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

হাউস অব লর্ডসের প্রতিবেদন

/আইএল আর ১০ বছরে হলে এটি হবে অন্যায় ও আইন বিরোধী

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাস বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আই এল আর ) পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছর বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের একটি কমিটি।লর্ডসের বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, যারা ইতোমধ্যে বর্তমান নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ওপর নতুন...

অলাভজনক চিনিকলকে শিল্পপার্ক, সুগার বিটভিত্তিক চিনি উৎপাদনের পরিকল্পনা

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাষ্ট্রায়ত্ত অলাভজনক চিনিকলগুলোর জমিতে শিল্পপার্ক গড়ে তোলা এবং ধীরে ধীরে আখের পরিবর্তে সুগার বিট থেকে চিনি উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। দেশের চিনি শিল্পকে অর্থনৈতিকভাবে টেকসই করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বুধবার রাজধানীর পল্টনে এসএমই ফাউন্ডেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম...

আর্ন প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইকোনমিক অ্যাঙিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের ১০টি প্যাকেজের আওতায় আট বিভাগে সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার মন্ত্রিপরিষদের সভাকক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১০ প্যাকেজের সবগুলোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।...

সংসদে অর্থমন্ত্রী-

দ্বিতীয় পদ্মা সেতু সমীক্ষায় সাড়ে ৪ কোটি বরাদ্দ রাখা হয়েছে

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণকাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান- অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, রাজবাড়ী জেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের...

চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশে সচল চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার সংসদে কঙবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফর রহমানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চারটি মোবাইল...

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে হামলায় যুবকের মৃত্যু

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলে দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (২৩শে জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবকের পরিবারের ভাষ্য, পূর্ব বিরোধের জেরে...

সংসদে অর্থমন্ত্রী

পাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ অত্যন্ত কঠিন

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন গতকাল বিকালে লিখিত প্রশ্নের জবাবে...

ক্ষুদ্র জাতিগোষ্ঠী-সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: ফখরুল

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ...

১৬ ব্যবসায়িক খাতকে করের আওতায় আনার পরিকল্পনা

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

মুদি দোকান, গৃহস্থালী পণ্যসহ ১৬ ব্যবসায়িক খাতকে ২০২৬-২৭ অর্থবছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা...

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন একটি জাতীয় নীতি কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এরফলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সম্পর্ক আরও সমপ্রসারণ হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।প্রস্তাবিত জাতীয় নীতি কাঠামোর মাধ্যমে বিদেশি...

৯৯৯-এ ফোন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, স্বামীর ৬ মাসের কারাদণ্ড

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে...

পেনশন কার্যক্রমে চালু হচ্ছে ‘অনলাইন ট্র্যাকিং সিস্টেম’

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার।মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।নতুন ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা...

হেলমেটবিহীন চালককে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশিকালে এক হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপি’র ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন। আটক ব্যক্তির নাম আরিফুল সাগর (৩০)। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী...

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যামে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে, এটাই আমি কামনা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরনের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস...

গণভোটের রায় পদদলিত করছে সরকার: জামায়াত আমীর

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে পরবর্তীতে সেই গণভোটের রায়কে পদদলিত করে জাতির সঙ্গে এক প্রকার প্রতারণা শুরু করেছেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য বুমেরাং হবে। গতকাল রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দলটির কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন। সভা...

খামেনির দাফন অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী

২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে এ ব্যাপারে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চীনসহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারিতে খামেনির মৃত্যুর কয়েকদিন...

মালয়েশিয়ার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী:

বেস্টিনেট প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে ফেরাতে আনুষ্ঠানিক আবেদন পায়নি মালয়েশিয়া

২৪ জুন (বুধবার), ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও বিদেশি কর্মী ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আবেদন পায়নি মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বুধবার সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জনিয়েছেন।দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইলের বরাতে জানাগেছে, সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

ডিএমপি’র বিশেষ অভিযানে চাঁদাবাজ-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮২

২৪ জুন (বুধবার), ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ডিএমপি’র বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। তিনি বলেন, এ...

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: ফখরুল

২৪ জুন (বুধবার), ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

২৪ জুন (বুধবার), ২০২৬

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে, দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)’র এখতিয়ার। গতকাল তথ্য অধিদপ্তরের...

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সংসদে স্পিকার

২৪ জুন (বুধবার), ২০২৬

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও এমপি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে। অতি অল্প সময়ে তিনি সুস্থ হয়ে সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানতে চেয়েছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের করা প্রশ্নের জবাবে স্পিকার...

বেনজীরের দুর্নীতির মামলায় প্রথম দফা সাক্ষ্যগ্রহণ শেষ

২৪ জুন (বুধবার), ২০২৬

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে চারজন সাক্ষী জবানবন্দি...

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকি কাটছে বেক্সিমকো ফার্মার

২৩ জুন (মঙ্গলবার), ২০২৬

লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির ঝুঁকি অবশেষে কেটে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক হিসাব প্রকাশের জন্য পর্ষদ সভা আহ্বান করেছে কোম্পানিটি। লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের মালিক ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার কোম্পানিটির...