দেশ বিদেশ

কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল চায় বিটিএমএ

২১ জুন (রবিবার), ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু এডিশন) শর্ত প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার স্বার্থে এই শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, এই শর্ত প্রত্যাহার করা হলে বন্ড-সুবিধার...

নিরপেক্ষ বিচার নিশ্চিতের প্রত্যয় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের

২১ জুন (রবিবার), ২০২৬

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো মামলা পরিচালনায় রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এডভোকেট রুহুল কুদ্দুস কাজল। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, প্রতিহিংসা নয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।শনিবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ...

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

২১ জুন (রবিবার), ২০২৬

সিলেট ও যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ ব্যারিস্টার এমএ সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেন। শনিবার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে, চেয়ারম্যান হিসেবে নিয়োগ দানের পর ব্যারিস্টার...

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে উস্কানির আবছা ইঙ্গিত পাচ্ছি: রিজভী

২১ জুন (রবিবার), ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দু’টি দেশ সফরকে কেন্দ্র করে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে, দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ-পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। দেশে নানাভাবে বিভিন্ন ধরনের উস্কানির...

সিলেটকে পর্যটনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে চাই: পর্যটনমন্ত্রী

২০ জুন (শনিবার), ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি ও এথনিক ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে সরকার পরিকল্পনা প্রণয়ন করছে। আপনাদের দাবি অনুসারে নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠায় কাজ করবো আমরা। বিদেশি পর্যটকদের আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। সিলেটকে আমরা পর্যটনের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে...

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার

২০ জুন (শনিবার), ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে ‘অটো সজল’ (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছা. শামসুন্নাহার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা উদ্ধার...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি

২০ জুন (শনিবার), ২০২৬

আগামী ২৩শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। শুক্রবার সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও...

মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী

২০ জুন (শনিবার), ২০২৬

একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের সবচেয়ে...

পল্টনের আবাসিক হোটেল থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

২০ জুন (শনিবার), ২০২৬

রাজধানীর পল্টনে আবাসিক হোটেল রমনা থেকে মো. আল-আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকায়। এই ঘটনায় সাগরিকা নামে এক তরুণী থানায় আটক রয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে এলে বেলা ১২টার দিকে...

ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

২০ জুন (শনিবার), ২০২৬

সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ‘ফল উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের এই ঐতিহ্যবাহী...

অস্ট্রেলিয়ায় নাগরিকত্বের প্রলোভনে প্রতারণা

১৯ জুন (শুক্রবার), ২০২৬

অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়ার কথা বলে এক ওমান প্রবাসীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার নীলফামারী জেলায় অভিযান চালিয়ে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও...

ঋণখেলাপি এমপিদের নিয়ে উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা, কড়া জবাব রুমিন ফারহানার

১৯ জুন (শুক্রবার), ২০২৬

জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) ‘ঋণখেলাপি’ বলা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, আইনিভাবে বর্তমান সংসদের কোনো এমপি ‘ঋণখেলাপি’ নন, তারা বড়জোর ‘ঋণগ্রস্ত’ হতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির কড়া জবাব দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচনের আগে সামান্য...

গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় পূর্ব-শত্রুতার জের ধরে বাড়িতে লুটপাট ও স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার সকালে গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় মামলা দায়ের করেন। পাগলা থানার ভারপ্রাপ্ত...

তিস্তা ব্যারাজ নির্মাণে কারিগরি ও আর্থিক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে: প্রধানমন্ত্রী

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারাজ নির্মাণের লক্ষ্যে কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর-পর্বে তিনি এই তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। নির্ধারিত প্রশ্নের জবাব টেবিলে উপস্থাপন করা...

মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

দেশে প্রথমবারের মতো দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্রবন্দরের কাছে এবং চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী এলাকায় এ দুটি অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা...

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা: পররাষ্ট্রমন্ত্রী

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য হলো- কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ এবং কৌশলগত ভারসাম্য রক্ষা। আমরা একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছি; অন্যদিকে, আসিয়ানভুক্ত দেশসমূহ, পূর্ব ও মধ্য এশিয়া, আফ্রিকা এবং...

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন এনএপিডি’র ডিজি খায়রুল কবীর

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ই জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়।...

আদাবরে ছিনতাই : পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ৬

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর আদাবরের শেখের টেক-৭ এলাকায় বিকাশের দোকানে ছিনতাই এবং পুলিশকে ধারালো চাপাতির আঘাতের ঘটনায় ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু এবং কব্জিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদসহ ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেনÑ ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল...

অস্ট্রেলিয়ায় নৌকাভ্রমণে গিয়ে ৬ বছরের মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

১৭ জুন (বুধবার), ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনিতে নৌকাভ্রমণে গিয়ে ৬ বছরের মেয়েকে পানিতে ফেলে হত্যা করে বাবা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সিডনির প্যারামাটা নদী থেকে ভারতীয় বংশোদ্ভূত মৌলিক ধানধুকিয়া (৪৭) ও তার ৬ বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলিক ধানধুকিয়া আত্মহত্যা করার আগে তার মেয়েকে হত্যা করবেন বলে তার বন্ধুদের কাছে বার্তা...

আইডিআরএ চেয়ারম্যান হলেন নাদিয়া নিভিন

১৭ জুন (বুধবার), ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপ-ধারা-২ অনুযায়ী...

আদাবরে সকালে কুপিয়ে ছিনতাই অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ

১৭ জুন (বুধবার), ২০২৬

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন দুই ব্যক্তি। মঙ্গলবার দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযানকালে ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও...

ওসি মশিউর বললেন, সাজ্জাদ-জহুরুল ফায়ার, সঙ্গে সঙ্গে ‘মাগো’ বলে চিৎকার করে ওঠেন রুহুল

১৭ জুন (বুধবার), ২০২৬

‘ওসি মশিউর বললেন, ‘সাজ্জাদ, জহুরুল ফায়ার’। সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হয়। আমার বন্ধু রুহুল আমিন ‘মাগো’ বলে চিৎকার করে ওঠে। তখন আমি বুঝতে পারি তাকে গুলি করা হয়েছে।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এমনই ভয়াবহ বর্ণনা দিয়েছেন যশোরের মো. ইসরাফিল হোসেন। তার দাবি, ২০১৬ সালে পুলিশ হেফাজতে নিয়ে পরিকল্পিতভাবে...

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১৭ জুন (বুধবার), ২০২৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ৩ ঘণ্টা পর মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক থেকে...

হামের উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

১৭ জুন (বুধবার), ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৮ জনে দাঁড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়,...

বিএনপি সরকারের ভালো কাজ গণমাধ্যমে সেভাবে প্রশংসা পায় না: তথ্য প্রতিমন্ত্রী

১৭ জুন (বুধবার), ২০২৬

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা কোনো অপরাধ করলেও সেটা যেভাবে গণমাধ্যমের শিরোনাম হয়, বিএনপি সরকারের কোনো ভালো কাজ সেভাবে প্রশংসা পায় না বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা...

জাল ভিসা ব্যবহার করে ইতালিতে মানব পাচার

বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭ জুন (বুধবার), ২০২৬

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার, গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি’র সদর দপ্তরে এক সংবাদ...

রেল যোগাযোগের আওতায় আসছে দেশের আরও ১০ জেলা

১৭ জুন (বুধবার), ২০২৬

ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান। বিশেষ করে যেসব জেলায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ নেই সেই সমস্ত জেলা প্রাধান্য পাবে বলে মন্ত্রী জানিয়েছেন।মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল...