পিসিওএস রোগের সাতকাহন নিয়ে ডা. বিমল কুমার আগরওয়ালা

পিসিওএস রোগের সাতকাহন নিয়ে ডা. বিমল কুমার আগরওয়ালা

ফন্ট সাইজ:

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (চঈঙঝ) বা পিসিওএস হলো নারীদের হরমোনজনিত একটি জটিল সমস্যা, যা প্রজননক্ষম বয়সে (সাধারণত ১৫ থেকে ৪৪ বছর) দেখা দেয়। সহজ কথায়, এই রোগে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা পানির থলি তৈরি হতে পারে এবং নিয়মিত ডিম্বাণু পরিপক্ব হয়ে বের হতে পারে না। এই সমস্যা বর্তমানে সন্তানধারণ করতে চান এমন নারীদের জন্য একটি জটিলতায় ফেলছে। এই সমস্যার গতি-প্রকৃতি, ক্ষতিকর দিক এবং এর উত্তরণের সাতকাহন নিয়ে একটি পূর্ণাঙ্গ বই লিখেছেন ডা. বিমল কুমার আগরওয়ালা। পিসিওএস রোগের সাতকাহন শিরোনামে এই বইতে রয়েছে রোগের সমাধানে করণীয়। বিখ্যাত ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. বিমল কুমার আগরওয়ালার লেখা একটি সচেতনতামূলক বইতে নারীদের হরমোনজনিত সমস্যা পিসিওএস সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ভাষায় সচেতন করতেই তিনি বইটি রচনা করেছেন। ডা. বিমল কুমার আগরওয়ালার এই বই এবং তার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শের আলোকে পিসিওএস রোগের মূল বিষয়গুলো তুলে ধরেছেন। পিসিওএস হলো নারীদের একটি হরমোনজনিত বা বিপাকীয় সমস্যা। এর ফলে ডিম্বাশয়ে পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেনের আধিক্য দেখা দেয় এবং আল্ট্রাসনোগ্রাম করলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা পানির দানার মতো গঠন দেখা যায়। ডা. বিমল কুমার আগরওয়ালা বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি (হরমোন ও ডায়াবেটিস) বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।