তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় বৈঠকটি শুরু হয়। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসে।
আগামী ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
৭ মিনিট আগে
১০ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
