ঢাকা দক্ষিণ বিএনপি ও উত্তর যুবদলের নতুন কমিটি

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণের নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এদিকে যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। রোববার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও এসএম জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ঢাকা উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এদিকে গতকাল ঢাকা উত্তর-দক্ষিণের দুই আহ্বায়ক কমিটির চার শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।