দেশ বিদেশ

চাকরির কথা বলে রাশিয়ায় পাঠিয়ে পরে যুদ্ধক্ষেত্রে: ৩ এজেন্সির লাইসেন্স স্থগিত

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেইন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার ঘটনায় তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এসব এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের...

ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

আসন্ন জাতীয় বাজেটে ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর থাকছে। স্থবিরতা কাটিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসা-বাণিজ্য করতে যেসব লাইসেন্স ও পারমিশন লাগে, সেগুলো খুব সহজে এবং অল্প সময়ে পাওয়ার ব্যবস্থা করে দিয়ে কস্ট অব ডুয়িং বিজনেস বা ব্যবসা পরিচালনার খরচ কমাতে ডি-রেগুলেশনের অংশ হিসেবে আগামী বাজেটে একগুচ্ছ ঘোষণা আসতে পারে বলে...

চেয়ারম্যান নিয়োগে অস্থিরতা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে আবারো অস্থিরতা শুরু হয়েছে। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানির ঈদের পর থেকে নিজেদের জমাকৃত আমানত তুলে নিচ্ছেন গ্রাহকরা। বিপরীতে জমা করছেন কম।সূত্র বলছে, ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস থেকে গত রোববার পর্যন্ত আমানতকারীরা প্রায়...

আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত: চিফ প্রসিকিউটর

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

প্রবীণ আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একদিনের জন্য বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মানবজমিনকে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন, আমিনুল গণি টিটোর মৃত্যুতে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম মুলতবি রাখা হয় বলে জানান তিনি।এদিকে, এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের চিফ...

এআই দিয়ে হবে অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের ভাইভা

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার চূড়ান্ত ফলের জন্য নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভাইভা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে কী উপায়ে হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে...

ট্রাফিক পুলিশকে মারধর, মোবাইল ভাঙচুর, নারীসহ ৩ জনের সাজা

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে নিষেধ করায় এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও মোবাইলফোন ভেঙে ফেলার ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আসামিরা হলেনÑ আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু...

সংসদে ক্ষোভ : ঈদুল আজহার আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

ঈদুল আজহার আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছিল দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে। চলতি জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তারা মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের।সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে এ বিষয়ে...

জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে চারটি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। গতকাল দুপুরে জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।তিনি বলেন, উচ্চ...

ঘোড়ার মাংস বিক্রি বন্ধে হাইকোর্টের রুল, গাইডলাইন তৈরির নির্দেশ

৮ জুন (সোমবার), ২০২৬

ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে অবৈধভাবে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারকে রুল (শোকজ) জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৯০ দিনের মধ্যে এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি সমন্বিত গাইডলাইন ও অ্যাকশন প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার জনস্বার্থে দায়ের করা...

নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

৮ জুন (সোমবার), ২০২৬

নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় করা মামলার আপিল নিষ্পত্তি দ্রুততর করতে হাইকোর্টে বিশেষ একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ১৪ই জুন থেকে এই বেঞ্চ কার্যক্রম শুরু করবে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, নারী...

১০ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

৮ জুন (সোমবার), ২০২৬

১০ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ-ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।এর আগে গত ১১ই মে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল...

পরামর্শ সভায় বক্তারা

মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান

৮ জুন (সোমবার), ২০২৬

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমস্যার শুরুতেই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, বরং ব্যক্তি পর্যায় থেকে সরকারের অন্য সকল বিভাগের নাগরিকদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। তা ছাড়া, দেশের সকল মানসিক রোগীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ মানসিক স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ এর কার্যকর...

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের দাবি

৮ জুন (সোমবার), ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বর্তমান সরকারকে দ্রুত আন্দোলনরত গ্রাহকদের ন্যায্য দাবিগুলো পূরণে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে নাগরিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায়। রোববার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এ আলোচনা সভা হয়। এ সময় ইসলামী ব্যাংকের নতুন...

তিন মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব

৮ জুন (সোমবার), ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেয়া আদালতের রায় আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, উচ্চ আদালতে দ্রুত শুনানি হলে নির্ধারিত সময়ের মধ্যেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা যেতে পারে।গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী...

ঈদুল আজহায় সড়কে ঝরলো ৪০২ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

৮ জুন (সোমবার), ২০২৬

এবারের ঈদযাত্রার ছুটিতে গত ২১শে মে থেকে ৪ঠা জুন পর্যন্ত সারা দেশে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে...

বিজিবি-বিএসএফ শীর্ষ বৈঠকে প্রাধান্য পাবে পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু

৮ জুন (সোমবার), ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে কথিত বাংলাদেশি অভিবাসীদের পুশইন করা নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে রাজ্যে আটক বাংলাদেশি অভিবাসীদের রাতের অন্ধকারে সীমান্তের ওপারে ঠেলে দেয়ার চেষ্টা হচ্ছে। বিজিবিও প্রতিহত করার চেষ্টা করছে। বিজিবি কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, সীমান্তরক্ষীরা গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৫ জন ব্যক্তিকে ...

সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন জ্বালানিমন্ত্রীকে স্পিকার

৮ জুন (সোমবার), ২০২৬

জাতীয় সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস...

শিক্ষায় আসছে নতুন মডেল

৬০ শতাংশ নম্বর হাতে-কলমে শেখায়

৮ জুন (সোমবার), ২০২৬

দেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে নতুন শিক্ষা কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এ কাঠামোয় একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং সফট স্কিলকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এতে ৬০ শতাংশ রাখা হয়েছে হাতে-কলমে শেখার ওপর এবং ৪০ শতাংশ একাডেমিক জ্ঞান। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী...

বগুড়ায় হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্রের রহস্যজনক মৃত্যু

৮ জুন (সোমবার), ২০২৬

বগুড়া সেঞ্চুরি মোটেল। শহরের চারমাথা এলাকায় অবস্থিত ওই আবাসিক হোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে ‘হোটেল সেঞ্চুরি মোটেল’ নামের ওই আবাসিক প্রতিষ্ঠানের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।অভিযুক্ত হোটেলটির মালিকানা বগুড়া জেলা মোটর শ্রমিক...

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ আশাব্যঞ্জক হলেও সুশাসন নিয়ে উদ্বেগ: টিআইবি

৮ জুন (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম ১০০ দিনকে সামগ্রিকভাবে আশাব্যঞ্জক ও সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করলেও সুশাসন, দুর্নীতি দমন এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।গতকাল রাজধানীর ধানমণ্ডিতে...

তিন মানব পাচারকারী গ্রেপ্তার

ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ

৭ জুন (রবিবার), ২০২৬

ইতালি ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এই চক্রটি এক ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল মিরপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার কে. এন. রায়...

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে এম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

৭ জুন (রবিবার), ২০২৬

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে এম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত এম্বুলেন্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে এম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।তিনি বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় এম্বুলেন্স...

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে

৭ জুন (রবিবার), ২০২৬

২০ মিনিট বাড়ছে মেট্রোরেল চলাচলে সময়। দিনের শেষ সময় অর্থাৎ, রাতে শেষ ট্রেনগুলো এবার বিশ মিনিট বিলম্বে ছেড়ে আসবে উত্তরা ও মতিঝিল থেকে। আজ রোববার থেকেই বাড়ছে সময়। সমপ্রতি মেট্রোরেলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে সাড়ে ১০টায়। উত্তরা...

সুদানে বীরত্বের স্বীকৃতি

জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শহীদ শান্তিরক্ষী

৭ জুন (রবিবার), ২০২৬

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের...

মাঝেমধ্যে মনে হয় ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে চাই: ফখরুল

৭ জুন (রবিবার), ২০২৬

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য পর্যাপ্ত কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, শুধু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে...

আবাসন খাতে স্থবিরতা কাটানোর বাস্তবমুখী নীতিমালার দাবি

৭ জুন (রবিবার), ২০২৬

দেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং কর্মসংস্থানের অন্যতম বড় ক্ষেত্র হলো আবাসন বা রিয়েল অ্যাস্টেট খাত। তবে গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর আকাশচুম্বী দাম এবং উচ্চ নিবন্ধন ব্যয়ের কারণে এই খাতটি বড় ধরনের মন্দার মধ্যদিয়ে যাচ্ছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে এই স্থবিরতা কাটানোর জন্য একটি বাস্তবমুখী...

‘আগামী স্থানীয় নির্বাচনে সরকারকে তাদের লাল কার্ড দেখানো হবে’

৭ জুন (রবিবার), ২০২৬

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যাঁ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে। কিন্তু ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে।...

রাজধানীতে পৃথক গ্যাস লিকেজের ঘটনায় দগ্ধ ৬

৭ জুন (রবিবার), ২০২৬

গ্যাস লিকেজের পৃথক দু’টি ঘটনায় রাজধানীতে ৬ জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখানে এ দু’টি ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় দগ্ধরা একই পরিবারের সদস্য। তারা হলেন- আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে...

তারেক রহমানের কাছে মায়ের মৃত্যুর শোকপ্রস্তাবের অনুলিপি পৌঁছানোর অনুরোধ পশ্চিমবঙ্গ বিধানসভার

৬ জুন (শনিবার), ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছাতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গত ২রা জুন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়,...