দেশ বিদেশ

সম্মেলনে ১১ ইস্যুতে ঐকমত্য দুই দেশ

১৩ জুন (শনিবার), ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ৫৭তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ থেকে ১১ই জুন ভারতের নয়াদিল্লিতে দুই দেশের ডিজি পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উভয় দেশই সীমান্ত হত্যা, পুশইন, মাদক চোরাচালানসহ মোট ১১টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এর আগে বাংলাদেশের হয়ে বিজিবি’র মহাপরিচালক...

হামের ভয়াবহ বিস্তার: চমেক হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ

১৩ জুন (শনিবার), ২০২৬

উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রকোপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন আর রোগী রাখার জায়গা নেই। নির্ধারিত শয্যার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় এক বিছানায় দুই শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। একইসঙ্গে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) শয্যার সংকটে গুরুতর অসুস্থ শিশুদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। চমেক হাসপাতাল সূত্রে...

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩ জুন (শনিবার), ২০২৬

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ১৫ই মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫১ শিশুর মৃত্যুর তথ্য...

কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না: মির্জা ফখরুল

১৩ জুন (শনিবার), ২০২৬

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছেন, কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। শুক্রবার...

ওমান উপসাগরে জাহাজে পর পর হামলা

৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভারতের মার্কিন দূতকে তলব

১৩ জুন (শনিবার), ২০২৬

ওমান উপসাগরে তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনায় শুক্রবার মার্কিন কূটনীতিককে আবার ডেকে পাঠালো ভারতের পররাষ্ট্রমন্ত্রক। মার্কিন সেনার হামলায় একটি জাহাজের তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই আবহে ফের ডেকে পাঠানো হলো মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেসন মিক্সকে। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার ঘটলো এই ঘটনা। পর পর...

কালোটাকা সাদা করার বিষয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

১৩ জুন (শনিবার), ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার একটি বিষয় সংযোজন করেছে সরকার। এতে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে সরকারের এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলেও অভিহিত করেন। গতকাল বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় তিনি বাজেটে এবারো ‘কালোটাকা সাদা...

দুর্বল ব্যাংক বাঁচাতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার

১২ জুন (শুক্রবার), ২০২৬

ঋণ কেলেঙ্কারি, লুটপাট ও আর্থিক সংকটে জর্জরিত ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে সরকার। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে চলতি অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১২ জুন (শুক্রবার), ২০২৬

রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে লাইসেন্স বাতিলের তথ্য নিশ্চিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া কারণ দর্শানোর (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা...

সিলেটের দুই মাজারের হিসাব চেয়েছেন ডিসি

১২ জুন (শুক্রবার), ২০২৬

সিলেটের ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজারের আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন জেলা প্রশাসক। এ নিয়ে বুধবার জেলা প্রশাসক মাজার পরিচালনার দায়িত্বে থাকা মোতাওয়াল্লি পক্ষদের নিয়ে বৈঠক করলেও প্রাথমিকভাবে কোনো হিসাব পাওয়া যায়নি। দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষ এক শুক্রবারের হিসাব দেখালেও হযরত শাহপরান (র.) মাজার কর্তৃপক্ষ...

পরিবহন খাতে বরাদ্দ কমেছে বিশেষ গুরুত্ব পেয়েছে রেল

১২ জুন (শুক্রবার), ২০২৬

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতের চারটি গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় কমছে। যোগাযোগ অবকাঠামোর বিভিন্ন খাতেও বাজেট কমছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১২ জুন (শুক্রবার), ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের উপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে তুলে নিয়েছে সরকার। ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে। বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের...

বাজেটে দুদকের বরাদ্দ ১৯৬ কোটি ৫৮ লাখ, কমেছে ৬ কোটি

১২ জুন (শুক্রবার), ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৯৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে...

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক নয়

১২ জুন (শুক্রবার), ২০২৬

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক নয় ব্যাংক হিসাবের সর্বোচ্চ আমানত বা স্থিতির উপর প্রতি বছর সরকার আবগারি শুল্ক আদায় করে। বর্তমানে কোনো ব্যাংক হিসাবে বছরের যেকোনো সময় স্থিতির পরিমাণ ৩ লাখ টাকা অতিক্রম করলে নির্দিষ্ট হারে এই শুল্ক প্রযোজ্য হয়। ব্যাংকগুলো সাধারণত বছরে একবার, বিশেষ করে ডিসেম্বরের...

মানবাধিকার কমিশন আইন নিয়ে গভীর উদ্বেগ টিআইবি’র

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়ার ওপর ভিত্তি করে গঠিত কমিশন কোনোভাবেই একটি স্বাধীন প্রতিষ্ঠান হবে না বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছে টিআইবি। গত ৮ই জুন সরকারের কাছে ১৯ দফা সুপারিশ পেশ করেছে সংস্থাটি। টিআইবি’র পর্যবেক্ষণ অনুযায়ী,...

চানখাঁরপুলে দুই বাসের চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে জয়দেব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জয়দেব পাণ্ডে রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার...

আদ্-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান দ্রুত আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালটির দেয়া জবাবকে সাজানো বা ভুয়া উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। গতকাল...

কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১০ জুন (বুধবার), ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিমসার বাজার এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। এদিকে অটোরিকশাচালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশের সদস্যরা একজন অটোরিকশাচালককে মারধর করেছেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন। বুড়িচং...

নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ জুন (বুধবার), ২০২৬

শান্তি, মানবতা এবং সমপ্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তারা...

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে, দ্রুত শুনানির উদ্যোগ রাষ্ট্রপক্ষের

১০ জুন (বুধবার), ২০২৬

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের নথি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে পেপারবুক তৈরির কাজ সম্পন্ন হবে। পেপারবুক প্রস্তুত হওয়ার পর আগামী রোববার থেকে প্রধান...

অনার্সে ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত হয়নি

১০ জুন (বুধবার), ২০২৬

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বাদ দেয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। আমার জানা মতে...

শর্তাবলি পূরণ করলে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণে সমস্যা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০ জুন (বুধবার), ২০২৬

নির্বাচন সংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। জাহেদ উর রহমানের মতে, নির্বাচন সংক্রান্ত শর্তাবলি পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে...

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের বিকাশে ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ ও বিনিয়োগ সুবিধা পাবেন। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে ৪ শতাংশ হারে সুদ...

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী শায়রুল হাসান। আর এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ...

তনু হত্যা মামলা

সাবেক সেনাসদস্য হাফিজুরকে আদালতে হাজির

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। তনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। সোমবার হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির করা হয়।...

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা:

উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়ায় গতি পাচ্ছে

৯ জুন (মঙ্গলবার), ২০২৬

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। সরকারি ছাপাখানা (বিজি প্রেস) থেকে ছাপানো পেপারবুক সোমবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে।হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখার ইনচার্জ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আছিয়া...