৩রা এবং ৪ঠা নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-

৩রা এবং ৪ঠা নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী অফগ্রিড হয়ে গেছে, গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছেন না। তিনি সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। আগামীকাল দুইদিনব্যাপী এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩রা এবং ৪ঠা নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক্সপো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আমরা পজিটিভ নিয়েছি। আমরা চাই জনগণও এটা ব্যবহার করুক। সোলার নিয়ে সরকারিভাবে প্রথম এক্সপো হচ্ছে। জনগণকে আগ্রহী করে তোলা, যাতে বাংলাদেশ গ্রিন এনার্জির প্রসার বাড়তে থাকে। আগামী সামারে সোলার দিয়ে দুর্ভোগ কমিয়ে আনতে চাই। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধের পরে অনেক বড় দেশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। আগের সরকার বিদ্যুৎ কেন্দ্র করেছে কিন্তু জ্বালানি নিশ্চিত করেনি। একটি কূপও খনন করেনি। উন্নয়নের অনেক জোয়ার দেখেছি, উন্নয়ন উন্নয়ন করে গণতন্ত্র বন্ধ করা হয়। তার ফল আমরা পাচ্ছি। অনুষ্ঠানে আরও জানানো হয, সৌরবিদ্যতের প্রসার ও ব্যবহার এর বিষয়ে তুলে ধরা। সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ তরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গৃহীত হয়েছে। এছাড়াও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় ক্রয়ের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবং নতুন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার কর্তৃক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে ঙঢ়বৎধঃরড়হধষ ঊীঢ়বহফরঃঁৎব (ঙঢ়ঊী) মডেলকে উৎসাহিত করা হয়েছে। দেশে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় হ্রাস এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং মূল্যসংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এক্সপোর মূল লক্ষ্য হলো- সরকার কর্তৃক গৃহীত সকল উদ্যোগসহ সৌর প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ প্রদান করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। সৌরবিদ্যুৎ খাতের উদ্ভাবনী সমাধান ও সমন্বিত সেবা এক ঠিকানায় নিয়ে আসতে এই এক্সপোতে থাকছে বিশেষায়িত প্রদর্শনী স্টল। এতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, অ্যাডভান্সড ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক সোলার সরঞ্জামের প্রদর্শনী থাকবে। পাশাপাশি বর্ণিত এক্সপোতে প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেবা তুলে ধরবে। দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বমানের প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সোলার খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে‘চড়ষরপু, চবড়ঢ়ষব ধহফ ঈধঢ়রঃধষ ভড়ৎ ইধহমষধফবংয’ং ঝড়ষধৎ জবাড়ষঁঃরড়হ’ শীর্ষক মূল প্রতিপাদ্যের অধীনে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।