ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানকে সংবর্ধনা দিয়েছে নবীনগর আইনজীবী সমিতি। গতকাল বেলা ১২টার দিকে নবীনগর আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। নবীনগর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ এডভোকেট শহিদুল হক, এডভোকেট সুজিত কুমার দেব, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মলয় মিয়াসহ অন্যান্য অতিথিরা। এ সময় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি নিজেও একজন আইনজীবী। আইনজীবী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিÑ তাই আইনজীবী সমিতি আমার নিজের ঘর। আদালত ও আইনজীবী সমিতির উন্নয়নে আমি কাজ করবো। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবীনগরে সংসদ সদস্য মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৪ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
