বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ নিয়ে পরবর্তী বৈঠক জানুয়ারিতে

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ঢাকায় প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শেষ হয়েছে। তিন দিনের এ আলোচনায় চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামী বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে উভয় পক্ষ। গত মঙ্গলবার শুরু হওয়া প্রথম দফার আলোচনা বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্য, মেধাস্বত্ব, বাণিজ্য সহজীকরণসহ পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় ১৩টি ওয়ার্কিং গ্রুপ এফটিএ’র সংশ্লিষ্ট অধ্যায়ের খসড়া পাঠ ও কাঠামোগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেন, চুক্তিটি কার্যকর হলে মালয়েশিয়া থেকে প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধান আলোচক ড. রাশিদী সাঈদ ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানানো হয়।