এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

ফন্ট সাইজ:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। আজ ফল প্রকাশের মধ্যদিয়ে এসব শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এর আগে ২৯শে অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছিল।

ফল প্রকাশের অনুষ্ঠান আগে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা থাকলেও পরে স’ান পরিবর্তন করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্যানুযায়ী, ফল প্রকাশের পর পরই শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd Ges https://educationboardresults.gov.bd থেকে ফল সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে বলা হয়েছে। এজন্য ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিতে হবে। এরপর ফলাফল ডাউনলোড করে প্রকাশ করা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এদিকে, পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১লা নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।