পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)। তাদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জানা গেছে, বজ্রপাতে গুরুতর আহত কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক তাদের মধ্যে কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর ও রিপন (৩২) রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া বিলে কয়েকজন কিশোর ও তরুণ মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।