বাংলারজমিন

জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না: আমান উল্লাহ আমান

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল। কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেপ্তার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময়...

মানবিক সহানুভূতির প্রয়োজন ক্যান্সারে আক্রান্ত জহিরুলের

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

‘চোখের সামনে আমার ছেলেটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমি একজন মা হয়ে কিছুই করতে পারছি না। এমন দৃশ্য দেখার আগে আল্লাহ্তায়ালা আমাকে দুনিয়া থেকে তুলে নিলো না কেন? সরকার বা কোনো হৃদয়বান মানুষ যদি একটু পাশে দাঁড়ান, তাহলে হয়তো আমার সন্তানটা আবার বাঁচার সুযোগ পাবে।’ অর্থাভাবে চিকিৎসা নিতে...

সোনাগাজীতে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ফেনীর সোনাগাজীতে ডেকে নিয়ে তাঁতীদলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।...

সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে শাহাদত হোছাইন নামের এক জেলে নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত (১৭) কক্সবাজারের কুতুবদিয়া এলাকার উত্তর ধুরুং মনছুর আলী হাজিরপাড়ার মৃত মো. বাদশার ছেলে। এছাড়া এ সময় কুতুবদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতদের হামলার শিকার হয় জেলেরা। ফিশিং বোট...

চন্দনাইশে ডাকাতের গুলিতে বৃদ্ধ নিহত

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভাস্থ বদুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চন্দন দে ঐ এলাকার মৃত রেবতী দে এর ছেলে। স্থানীয়রা জানান- ভোররাতে ৫/৭ জনের ডাকাতদল অস্ত্র সহকারে হিন্দু পাড়া চন্দনের বাড়ির সামনে গোয়াল...

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাস্সুম নামের সাড়ে ৪ বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তাবাস্সুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, শিশুটির পরিবার...

বন্দরে হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা খুন

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মো. দুলাল (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কেওঢালা ওভারবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।নিহতের স্ত্রী জানান, প্রতিবেশীর ভাড়াটিয়া সাজিদ...

হোসেনপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮)-এর সঙ্গে...

মিরসরাইয়ে নিজ জমিতে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ জমিতে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ। নিহত ব্যক্তি চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশের এসবিকে ব্রিকফিল্ড পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে...

বেনাপোলে প্রতিপক্ষকে ফাঁসাতে মাদক ব্যবসায়ীর অভিনব কৌশল

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বেনাপোলের নারায়ণপুর গ্রামে মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষকে ফাঁসাতে অভিনব কৌশল গ্রহণের অভিযোগ উঠেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সোহাগ হোসেন মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও এলাকায় উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে,...

সিলেট সিটির প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ূম চৌধুরীর দায়িত্ব গ্রহণ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ূম চৌধুরী। বুধবার দুপুর দেড়টার দিকে নগরভবনে তিনি সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ূম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম জোরদার,...

থানা-পুলিশ ‘ম্যানেজ’ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: এমপি হাসনাত

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার দেবিদ্বার উপজেলা পরিষদ ইউএনও সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন- দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এমপি হাসনাত...

উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল- এম এ মালিক

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনটিকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার কথা বলেছেন এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ মালিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের সদর...

যাদুকাটা নদীতে পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় আগুন

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের...

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা আদায়

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচার করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এ ঘটনা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদের হেফাজতে নিয়ে সার জব্দ এবং ব্যবসায়ীদের জরিমানা করলে জনতা অবরোধ তুলে নেয়। এ...

কে হতে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

কে হতে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)-এর নতুন প্রশাসক। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুতই নতুন প্রশাসক পাবে ময়মনসিংহ সিটি করপোরেশন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সিটি করপোরেশনের ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়েছে। লবিং-তদ্বিরে ব্যস্ত সময় পার করছেন ‘মসিকের প্রশাসক’ হতে ইচ্ছুক প্রায় হাফডজন বিএনপি...

আঁধারে মরিচ ক্ষেত নিধন

জামালগঞ্জে শত্রুতার আগুনে কৃষকের সর্বনাশ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামধরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের কাঁচা মরিচের ক্ষেত কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক মো. জুবায়ের আহমেদের মরিচ ক্ষেতের...

ডা. শাহাদাতই বহাল থাকছেন চসিকের মেয়র পদে

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসক নয় ডা. শাহাদাতই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে বহাল থাকবেন এবং নগর প্রশাসনের দায়িত্ব পালন করবেন। বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে, গত রোববার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই কীভাবে চলবে সিটি করপোরেশন তা নিয়ে...

‘নরসিংদীতে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে’

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নরসিংদী-১ আসনের নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় খায়রুল কবির খোকন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব উন্নয়নসহ এলাকায়...

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের জরিমানা

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মৌলভীবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়মের কারণে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাজার মনিটরিং টিম। গতকাল শহরে নিত্যপ্রয়োজনীয় পণ্য দোকানে মনিটরিং করা হয়। ওই তদারকি অভিযানে মালামাল ক্রয়ের রশিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও...

সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় এলাকায় থাকবো: নাসের রহমান

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শুধু সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় ইনশাআল্লাহ্ এলাকায় থাকবো। নির্বাচনী এলাকার মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের সারথী হবো। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসে সদর উপজেলার বাহারমর্দান এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি...

বঙ্গোপসাগরে তিন ফিশিং বোটে জলদস্যুদের হামলা, মাঝি গুলিবিদ্ধ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রামের বঙ্গোপসাগরে তিনটি ফিশিং বোটে জলদস্যুদের হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন মাঝিমাল্লা আহত হয়েছেন। আহতদের সবার বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে। বুধবার ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। জলদস্যুরা ফিশিং বোটে হামলা চালিয়ে মাঝিমাল্লাদের মারধর করে...

কচুয়ায় সিলিন্ডার গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর এলাকায় সিলিন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নেয়ার সময় রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।‎দগ্ধরা হলেনÑ খাদিজা আক্তার (৩০),...

যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

যশোরের বাঘারপাড়ায় ৫ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে। অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।নির্যাতিত শিশুর মা জানান, গতকাল...

মমেক হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফ দেন তিনি। নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো....

সিরাজগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের এই কারাদণ্ড দেয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি ডাম্প ট্রাক জব্দ করে তারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...

গাজীপুর সিটির দায়িত্ব গ্রহণ করলেন শওকত সরকার

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। বুধবার সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংসদ সদস্য মজিবুর রহমান, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট আব্দুস সালাম, বাবুল হোসেন, বশির আহমেদ বাচ্চুসহ দলীয় নেতাকর্মী ও সিটির কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ...

প্রক্সিতে লিখিত পরীক্ষায় পাস

ভাইভা দিতে গিয়ে ধরা, ৯ চাকরিপ্রার্থীর কারাদণ্ড

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করার পর মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন ৯ চাকরিপ্রার্থী। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের আটক করা হয়। ভাইভা দিতে এসে জালিয়াতি ধরা পড়ায় তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- হোসেনপুর উপজেলার মো....

রাসিকের প্রশাসক পদে আলোচনায় বিএনপি’র ৫ নেতা

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সরকার গঠনের পরপরই দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যে ছয়টিতে এখনো প্রশাসক দেয়া হয়নি সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহীতে প্রশাসক নিয়োগকে ঘিরে বিএনপি’র দলীয় অঙ্গনে শুরু হয়েছে নানা তৎপরতা। মহানগর বিএনপি’র পাঁচজন নেতা প্রশাসক হওয়ার দৌড়ে নেমেছেন বলে দলীয়...

ট্রেনের ছাদে পড়েছিল ১২ কেজি গাঁজা

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের পাওয়ার কারের ছাদের উপরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের ছাদ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে...