চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর এলাকায় সিলিন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ভোররাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নেয়ার সময় রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেনÑ খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। পরিবারের সদস্যরা জানান, ভোরে সেহরি খাওয়ার জন্য রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। ঘটনার বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কচুয়ায় সিলিন্ডার গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
চাঁদপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
