মিরপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-দুই কন্যা কানাডাপ্রবাসী

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, ওই নারীর স্বামী ও দুই কন্যা কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ওই নারীর স্বামী ও দুই মেয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর থেকে একাই বসবাস করছিলেন।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন