সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের এই কারাদণ্ড দেয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি ডাম্প ট্রাক জব্দ করে তারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস ও আরও একজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
