সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনটিকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার কথা বলেছেন এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ মালিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটের সদর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ জসির উদ্যোগে, ৩০নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে তিনি বলেন, গত ১৫ বছর এই আসনের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছুই ছিল না। সব ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুরে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোক্তা ফয়সল আহমদ জসির নিজ বাসভবনে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সদস্য আজমল হোসেন। ইফতারপূর্ব আলোচনা সভা পরিচালনা করেন সিলেট জাসাসের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মকুল আহমদ মুর্শেদ, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খিজির আহমদ এনু, মহানগর বিএনপি’র সদস্য নুরুল ইসলাম, মহনগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সাফরান আহমদ। এ ছাড়াও ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনসাধারণ এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উন্নয়নের ক্ষেত্রে সিলেট-৩ আসন হবে রোল মডেল- এম এ মালিক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
