চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ জমিতে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ। নিহত ব্যক্তি চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশের এসবিকে ব্রিকফিল্ড পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল। নিহত কৃষক চৌধুরী মিয়া দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। ঠিক কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন, এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
মিরসরাইয়ে নিজ জমিতে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
