নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মৌলভীবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নানা অনিয়মের কারণে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাজার মনিটরিং টিম। গতকাল শহরে নিত্যপ্রয়োজনীয় পণ্য দোকানে মনিটরিং করা হয়। ওই তদারকি অভিযানে মালামাল ক্রয়ের রশিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের পশ্চিম বাজারে ডিম-সবজিসহ বিভিন্ন দোকানে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মো. আল আমিন জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দাম নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
মৌলভীবাজারে ভোক্তা অধিকারের জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
