চন্দনাইশে ডাকাতের গুলিতে বৃদ্ধ নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভাস্থ বদুর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চন্দন দে ঐ এলাকার মৃত রেবতী দে এর ছেলে। স্থানীয়রা জানান- ভোররাতে ৫/৭ জনের ডাকাতদল অস্ত্র সহকারে হিন্দু পাড়া চন্দনের বাড়ির সামনে গোয়াল ঘরের তালা কেটে গরু লুট করে একটি সাদা মাইক্রো গাড়ি তুলে ফেলে। এসময় গরুর মালিক চন্দন দে ঘর থেকে বের হয়ে তাদের দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে ডাকাত দলের সদস্যরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন