দেশ বিদেশ

বন্ধ বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা করবে সরকার: বিমানমন্ত্রী

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে অভ্যন্তরীণ আকাশপথে সংযোগ জোরদার এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আনার লক্ষ্য নেয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য...

অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করা করা হবে: আইজিপি

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সম্মেলনকক্ষে নয়টি অ্যাপ ও...

ফের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত...

হুমকি দিলে বিরোধী দলকে রাজপথেই জবাব দেয়া হবে: ইশরাক হোসেন

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

সরকারকে পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায়...

সংরক্ষিত নারী আসন

৪৯জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯জনকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ এই ৪৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি।বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান- সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান।তিনি...

সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

সরকার অর্থনীতির কঠিন সময়ে সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তবে ব্যবসা সহজীকরণে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী অর্থবছরের বাজেটের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির বৈঠকে প্রধান অতিথির...

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৫

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন,...

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

৩০ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬

সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে তীব্র গরম, অপরদিকে বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছে মানুষ। বিদ্যুৎ-সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে...

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সৌজন্য সাক্ষাৎ

২৯ এপ্রিল (বুধবার), ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভার্স ইজাবস-এর নেতৃত্বে এই...

মিসইনফরমেশন-ডিসইনফরমেশন সহ্য করবে না সরকার- জাহেদ উর রহমান

২৯ এপ্রিল (বুধবার), ২০২৬

সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়ে নিজের বক্তব্য একটি জাতীয় দৈনিকে ফটোকার্ডে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সহ্য করবে না। আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাবো। আমরা ডিসইনফরমেশন বেজড ফটোকার্ড অ্যালাও করবো না। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে...

বিএনপি’র সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৯ এপ্রিল (বুধবার), ২০২৬

ক্ষমতাসীন দল বিএনপি’র সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস নেতৃত্বাধীন ৭ সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার বিকালে গুলশান চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার...

ভিভিআইপি সুবিধা ৬ মাস, ড. ইউনূসের জন্য এক বছর

২৯ এপ্রিল (বুধবার), ২০২৬

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর অথবা পদত্যাগের পর ৬ মাস পর্যন্ত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে থাকবেন। তবে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বছরই ভিভিআইপি মর্যাদা পাবেন। গত ২৩শে এপ্রিল বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর...

ঢাকা বার নির্বাচন আজ

মুখোমুখি বিএনপি-জামায়াত

২৯ এপ্রিল (বুধবার), ২০২৬

দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এরপর একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও চলবে ভোট গ্রহণ। দুই দিনব্যাপী এ নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা। নির্বাচনে...

তদন্তে আরও ২৬২ জাল সনদধারীর তথ্য, সরকারের গচ্চা ৫০ কোটি টাকা

২৮ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

একের পর এক জাল সনদধারী বেরিয়ে আসছে তদন্তে। তারা শুধু যোগ্যদের বঞ্চিত করেছেন তা নয়, সরকারের লোকসান হয়েছে কোটি কোটি টাকা। নতুন করে তদন্তে বেরিয়ে এসেছে ২৬২ শিক্ষকের নাম। তাদের পেছনে সরকারের লোকসান হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।জাল সনদধারীদের তালিকা সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।...

সিলেটে এসে যে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৮ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

সিলেট নগর রক্ষা ও সৌন্দর্যবর্ধনের ৪৬০০ কোটি টাকার প্রকল্প বর্তমান সরকারের উন্নয়ন তালিকায় অগ্রাধিকার পাচ্ছে। আগামী ২রা মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ওই প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা বলছেন; এটি সিলেটের জন্য বড় বাজেটের একটি প্রকল্প। নগরের মানুষের স্বপ্নের প্রকল্পও। এই প্রকল্পের অধীনে থাকা কাজগুলো বাস্তবায়িত...

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের মামলার রায় কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন

২৮ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন ঘটনার এক যুগপূর্তি হলেও আদালতের রায় কার্যকর হয়নি। রায় দ্রুত কার্যকরের দাবিতে গতকাল সকালে ও দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবীরা এবং সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিহত পরিবারের সদস্য ও এলাকাবাসী পৃথক মানববন্ধন করেছেন। আইনজীবীদের মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য যুগ্ম...

প্রকাশিত সংবাদের বিষয়ে স্পাইডার গ্রুপের ব্যাখ্যা

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

গতকাল ২৬শে এপ্রিল মানবজমিন-এ ‘বন্ড সুবিধার আড়ালে এ কেমন কারবার’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়েছে স্পাইডার গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়, স্পাইডার গ্রুপ বিগত ১৮ বছর ধরে দেশের আইন, বন্ড নীতিমালা ও বিজিএমইএর সকল নিয়ম মেনে শতভাগ রপ্তানিমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিএমইএর সামপ্রতিক চিঠির পরিপ্রেক্ষিতে...

দুই পরাশক্তির ছায়াযুদ্ধ!

যুক্তরাষ্ট্র ও চীনের ২০ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু, নিখোঁজ

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা বিজ্ঞানীদের কয়েকজনকে ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। চীনে তারা গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। আর আমেরিকায় তারা হঠাৎ করেই নিখোঁজ হচ্ছেন। এদের সবাই কাজ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক অস্ত্র, পারমাণবিক গবেষণা এবং মহাকাশ প্রতিরক্ষার মতো সামরিক প্রযুক্তির অত্যাধুনিক খাতে। এই ঘটনাগুলো নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম...

পাগল
দেশ বিদেশ

পাগল

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

সত্যের দীপশিখায় মানবজমিনের অনির্বাণ যাত্রা

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

প্রতিষ্ঠা থেকে ত্রিশের দোরগোড়ায় এসে দাঁড়ানো একটি সংবাদপত্রের গল্প কখনোই কেবল যাত্রাপথের পরিমাপ নয়- এক ধারাবাহিক বোধের বিকাশ, এক নৈতিক অবস্থানের পরিণতি, এক জনমুখী মতাদর্শের প্রতিফলন এবং একটি সমাজের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্কের নির্মাণ। দৈনিক মানবজমিন সেই অর্থে কেবল একটি সংবাদপত্র নয়-এটি এক দীর্ঘ সাংবাদিকতাগত সাধনার ফল, যা গড়ে উঠেছে সত্য,...

ইরানে ইসলামী বিপ্লব ও যুক্তরাষ্ট্রের জিম্মি সংকট

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

১৯৭৯ সালে এক বিপ্লবের মধ্যদিয়ে ইরান থেকে বিদায় নেয় পাহলভি রাজবংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এই বিপ্লব ইসলামিক বিপ্লব নামে পরিচিত। এ সময়েই ইরানে মার্কিন জিম্মি সংকট শুরু হয় ৪ঠা নভেম্বর ১৯৭৯ সালে। তখন তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়ে কূটনীতিক ও বেসামরিক কর্মীসহ ৬৬...

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা নানা প্রশ্ন

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডার বাসার নিজ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল- ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা...

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

২৭ এপ্রিল (সোমবার), ২০২৬

গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ ছাড়া আরও বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এমন অবস্থায় আগামী জাতীয় বাজেটে সরকারের কাছে নীতি সহায়তা চেয়েছে বিজিএমইএ। রোববার জাতীয় রাজস্ব বোর্ড...