বাংলারজমিন

নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নাগরিক সমস্যা সমাধানে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা সাখাওয়াত হোসেনের

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ দায়িত্ব আমার ওপর অর্পিত পবিত্র আমানত। এক্ষেত্রে সফল না হওয়ার কোনো বিকল্প নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাবো। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরের...

চাঁদা না দেয়ায় মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদ্রাসার ভবন নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজ বন্ধ রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দলু বারী স্থানীয়দের বাধায় ভবন নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।মাদ্রাসার...

ঈশ্বরদীর ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ হাবিবের

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে কাজ করা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে নির্বাচন...

পুবাইলে বাড়ছে অপরাধ, আতঙ্কে জনজীবন

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

গাজীপুরের পুবাইল এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, জমি দখল ও আত্মহত্যার ঘটনাবৃদ্ধিতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাজুখান, খিলগাঁও, হায়দারাবাদ ও বসুগাঁওসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো অপরাধের ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বিশেষ করে রাতের বেলায় চুরির ঘটনা আশঙ্কাজনক...

নরসিংদীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

নরসিংদীতে নিখোঁজের একদিন পর ২য় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন-এর বাগহাটা গ্রামের বাসিন্দা জুনায়েদ (পিতা: জজ মিয়া, মাতা: আসিয়া বেগম, দাদা: আবদুল কাদির) মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ...

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে ৫টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্নাঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরও ৪ ঘরে...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ দোকানপাট লুটপাট

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ সময় লুটপাট ও ভাঙচুর করা হয় দোকানপাট ও বসতঘর। সংঘর্ষের ঘটনায় ফের উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক বেপারীর সঙ্গে একই এলাকার সাবেক ইউপি...

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, বাড়িঘর ভাঙচুর

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ঝিনাইদহের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বিএনপিকর্মী রাব্বীকে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার জেরে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক...

বিএনপি নেতার অত্যাচার থেকে রক্ষা পেতে বাউফলে সংবাদ সম্মেলন

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতার অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী নারী ও পুরুষরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেয়। এর আগে একই...

জামালপুরে সাবেক এমপি’র বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

জামালপুরে সাবেক এমপি মরহুম সৈয়দ আব্দুস সোবহানের গ্রামের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের জঙ্গলপাড়া মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সাবেক এমপি’র চাচাতো ভাই সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০)কে অস্ত্রের মুখে জিম্মি...

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্রবাহিনীর গোলাগুলি, সন্ত্রাসী নিহত

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সোমবার বিকালের দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা...

শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক- তাহসিনা রুশদীর লুনা এমপি

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোছা. তাহসিনা রুশদীর লুনা। দয়ামীর ডিগ্রি কলেজ গভর্নিং বডির...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির অসংখ্য নেতার জামিনের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে...

নলডাঙ্গায় বিএনপি’র অফিস ভাঙচুর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপি’র অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অফিসে টাঙানো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর (সদর-নলডাঙ্গা) আসনের এমপি এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙা হয় এবং অফিসের চেয়ারগুলো ভাঙা হয়। সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ...

একসঙ্গে ৯ সিনিয়র নার্সের বদলি

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বেহাল দশা

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন সিনিয়র নার্সের একসঙ্গে বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। রোগী সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। এতে বেহাল অবস্থার মধ্যে পড়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তারের শূন্যতা থাকলেও সমপ্রতি তিনজন নতুন ডাক্তার যোগদান করায় শরণখোলা হাসপাতালে এখন...

বিয়ানীবাজার পৌরসভায় ভাগবাটোয়ারার অপর নাম ‘কোটেশন টেন্ডার’

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিয়ানীবাজার পৌরসভায় ভাগবাটোয়ারার অপর নাম কোটেশন টেন্ডার। এর মাধ্যমে সংশ্লিষ্টদের ইচ্ছায় যে কেউ প্রকল্পের কাজ করতে পারে। এই প্রকল্পের তেমন জবাবদিহিতা নেই। বিয়ানীবাজার পৌরসভায় কোটেশন প্রকল্পের কাজে সংশ্লিষ্ট সবার খুব আগ্রহ। এর মাধ্যমে নয়-ছয় করে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়। পৌরসভার একটি পুরনো সিন্ডিকেট এই অনিয়মের হোতা। বিদায়ী অন্তর্বর্তী সরকারের...

কুমিল্লায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ঘরবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এলাকায় ভাড়া না দিয়ে ঘরবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাড়ির মালিক ব্যবসায়ী শাহাব উদ্দিন (৩৪)।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লালনগর এলাকায় নিজ মালিকানাধীন ৪ শতক ভূমির উপর নির্মিত বসতঘর গত ১লা মার্চ ২০২৫...

চাকলাপুঞ্জি বাগানে গভীর নলকূপ স্থাপন এমপি ফয়সলের, স্বস্তিতে শতাধিক শ্রমিক পরিবার

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে স্থাপিত এ নলকূপের মাধ্যমে পাইপলাইনে এখন শতাধিক চা শ্রমিক পরিবার নিরাপদ পানি পাচ্ছেন। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে।জানা যায়, উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় বাগানটিতে দীর্ঘদিন ধরে...

রংপুরে ত্রাণমন্ত্রী

বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা তৈরির কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য...