ঝিনাইদহের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বিএনপিকর্মী রাব্বীকে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার জেরে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা সাদাত হোসেনের সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে হামলা করে এবং মঙ্গলবার সকালে সাদাত হোসেনের সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেই ঘটনায় দুপুরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩জন আহত হয়েছে এবং ৪-৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে আহত ৩ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান- পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরীসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
