শপথ নেয়ার পর নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। গতকাল দুপুরে ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। দুপুর থেকেই গিয়াসনগর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহর প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এম নাসের রহমান। জিয়ারত শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে এম নাসের রহমানকে বরণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলো অলরেডি পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হয়ে গেছে। বিশেষ করে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, আর খাল খনন কর্মসূচিসহ যেসব উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। খাল খনন কর্মসূচিও সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমাদের মৌলভীবাজারেও খাল খনন কর্মসূচি হবে। সেইসঙ্গে আমরা অবকাঠামোর রাস্তা-ঘাট, ব্রিজের কাজ শুরু করবো। তিনি বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি- ইনশাআল্লাহ্ তাদের জন্যও আমি কাজ করবো। শপথের পর প্রথম সফর উচ্ছ্বাসমুখর হলেও স্থানীয়দের নজর এখন বাস্তব উন্নয়ন কার্যক্রমের দিকে। প্রতিশ্রুতি থেকে প্রকল্প, আর প্রকল্প থেকে বাস্তব পরিবর্তন মৌলভীবাজারবাসীর প্রত্যাশা এই পথেই। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য আলহাজ মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র সদস্য মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, শ্যামলী সূত্রধর, মাহমুদুর রহমান, এডভোকেট বকসী জুবায়ের, সেলিম সালাউদ্দিন, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. বদরুল আলম, আয়াছ আহমেদ, এম ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান জেলা, সদর, পৌর, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যারা ভোট দিয়েছেন, যারা দেননি সবার জন্যই কাজ করবো: নাসের রহমান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
