নরসিংদীতে নিখোঁজের একদিন পর ২য় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন-এর বাগহাটা গ্রামের বাসিন্দা জুনায়েদ (পিতা: জজ মিয়া, মাতা: আসিয়া বেগম, দাদা: আবদুল কাদির) মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের অভিযোগ।
নিহত জুনায়েদ স্থানীয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নরসিংদীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ২ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
