নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপি’র অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অফিসে টাঙানো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর (সদর-নলডাঙ্গা) আসনের এমপি এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙা হয় এবং অফিসের চেয়ারগুলো ভাঙা হয়। সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ওয়ার্ড সভাপতির ভাগ্নে মো. আরিফুল ইসলাম বাচ্চু, মকলেছুর রহমান, কাসেমসহ আরও বেশ কয়েকজন বিএনপি’র কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তারা ২০১৮ সালের নির্বাচনে জোর করে ব্যালট পেপার কেটেছিল, অফিস ভেঙে ছিল এবং আমাদের ওপর হামলা করেছিল। এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নলডাঙ্গায় বিএনপি’র অফিস ভাঙচুর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
