জামালপুরে সাবেক এমপি’র বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

ফন্ট সাইজ:

জামালপুরে সাবেক এমপি মরহুম সৈয়দ আব্দুস সোবহানের গ্রামের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের জঙ্গলপাড়া মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সাবেক এমপি’র চাচাতো ভাই সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০)কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙে মুখে কালো মুখোশ পরে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ জন ডাকাত। পরে তার এবং তার স্ত্রী রুজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এসময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। পরে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন