শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক- তাহসিনা রুশদীর লুনা এমপি

ফন্ট সাইজ:

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোছা. তাহসিনা রুশদীর লুনা। দয়ামীর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি দেওয়ান মিনহাজ গাজী এডভোকেটের সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. টি. এম. ফখর উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মইনুল হক চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খছরুজ্জামান, ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আব্দুর রূপ, সুজন মিয়া, ফখরুল ইসলাম, জুয়েল মিয়া, কলেজের সহকারী অধ্যাপক সুহেদা চৌধুরী, প্রভাষক যথাক্রমে শামীম মোল্লা, অর্পনা আচার্য, তানজিনা রহমান, পিলু কান্তি দাস, হরলাল দাস, গোলাম কিবরিয়া, সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুকদার প্রমুখ।

শহীদ মিনার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনাকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন