দেশ বিদেশ

সরকারি সব মেডিকেল কলেজ হাসপাতালে এখনো থ্যালাসিমিয়ার চিকিৎসা নেই: সমাজকল্যাণমন্ত্রী

৯ মে (শনিবার), ২০২৬

স্বাধীনতার ৫৫ বছর পরও সরকারি সব মেডিকেল কলেজ হাসপাতালে এখনো থ্যালাসিমিয়ার চিকিৎসার সুযোগ না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এটা সত্যিকার অর্থেই খুবই দুর্ভাগ্যজনক যে, আমাদের স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত থ্যালাসিমিয়া রোগীর সরকারিভাবে...

শিলাইদহ কুঠিবাড়ীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী

৯ মে (শনিবার), ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে জাতীয়ভাবে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা...

বিগত সরকারগুলোর পতনের কারণ স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেয়া

৯ মে (শনিবার), ২০২৬

স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেয়াই ছিল বিগত সরকারগুলোর পতনের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। শুক্রবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এমআরডিআই আয়োজিত ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনের শিরোনাম ছিল- বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা:...

মার্কিন বাণিজ্য আদালতের রায়

ট্রাম্পের ১০ ভাগ বৈশ্বিক শুল্ক বাতিল

৯ মে (শনিবার), ২০২৬

মার্কিন বাণিজ্য আদালত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ ভাগ বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতের রায়ে বলা হয়, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের আওতায় এ ধরনের সর্বজনীন শুল্ক আরোপের যথাযথ কোনো কারণ খুঁজে পায়নি বিচারকরা। ট্রাম্প ফেব্রুয়ারিতে ১০ ভাগ শুল্ক আরোপ করে সকল প্রকার বৈশ্বিক বাণিজ্যে। এতে ক্ষুব্ধ হয়ে...

নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

৯ মে (শনিবার), ২০২৬

রাজধানীর বনানীতে ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার মোহাম্মদ নূর আলী ও তার নির্মাণ প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, অনুমোদনহীন ভবনে...

গভর্নরের সঙ্গে বৈঠক

পাঁচ ব্যাংক একীভূতকরণে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানালো ডিএসই

৯ মে (শনিবার), ২০২৬

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ডিএসই’র পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। বৃহস্পতিবার রাতে...

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

৯ মে (শনিবার), ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে রোগটিতে। নতুন আরও ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে...

আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

৯ মে (শনিবার), ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে অর্থ জোগান, নাশকতায় উস্কানি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিজিএফআই’র সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কোতোয়ালি থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

৯ মে (শনিবার), ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪শে মে অফিস খোলা থাকবে। বৈঠকে...

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

তিস্তা, রোহিঙ্গা ও কৌশলগত সম্পর্কে জোর

৮ মে (শুক্রবার), ২০২৬

চীনে তিনদিনের রাষ্ট্রীয় সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকার গঠনের পর এই প্রথম বেইজিং সফর করলেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ঢাকা-বেইজিংয়ের এবারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ড. খলিলের সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক ও ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

৮ মে (শুক্রবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পৃথকভাবে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক। দেশকে দুর্নীতিমুক্ত করতে...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ মে (শুক্রবার), ২০২৬

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়।...

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

৮ মে (শুক্রবার), ২০২৬

দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।গতকাল দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২শে জুন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।তোফায়েল আহমেদের আইনজীবী...

অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহারের আহ্বান মন্ত্রীর

৮ মে (শুক্রবার), ২০২৬

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত। অন্যথায় যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও...

নতুন ৫টি উপজেলার অনুমোদন

৮ মে (শুক্রবার), ২০২৬

বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন উপজেলাগুলো হলো- বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ , ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ’। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর...

মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন আমানতকারীদের

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

অবসায়নের প্রক্রিয়ায় থাকা সমস্যাগ্রস্ত ৬টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীরা আটকে থাকা অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবিতে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন করেছেন।বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা এই মানববন্ধন করেন। লিখিত বক্তব্যে আমানতকারীরা বলেন, দেশের অবসায়নাধীন ছয়টি এনবিএফআইয়ের ক্ষতিগ্রস্ত ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। গত...

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ সম্পন্ন, শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি, সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের পদ্মা ব্যারেজ প্রকল্পের স্টাডি রিপোর্ট, সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ শেষ হয়েছে, শিগগিরই...

পশ্চিমবঙ্গে হিংসা মোকাবিলায় কঠোর নির্বাচন কমিশন

রাজ্যে ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তিতে গত কয়েকদিনে নানা জায়গায় হামলা, অগ্নিসংযোগ ও খুনের মতো ঘটনা ঘটেছে। এমনকি বুলডোজার নিয়েও হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ব্যাপক অশান্তি ও হিংসার ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় বিজেপি’র নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দিয়েছে দলীয় কর্মীদের। রাজ্যের নানা জায়গায় ‘সন্ত্রাস’-এর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাও তৈরি হয়েছে।...

বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে একটি ‘ধ্বংসপ্রাপ্ত’ অর্থনীতি পেয়েছে- তিতুমীর

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে একটি ‘ধ্বংসপ্রাপ্ত’ অর্থনীতি পেয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতির বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।বুধবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে আসা ওই...

কদমতলীতে আধিপত্যের জেরে যুবক গুলিবিদ্ধ

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। রনি কদমতলী থানার ৫৯নং ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...

সৌদি থেকে ক্রুড অয়েল নিয়ে এসেছে ‘এমটি নিনেমিয়া’, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের কুতুবদিয়া এলাকায় নোঙর ফেলেছে। গতকাল দুপুরে কুতুবদিয়া চ্যানেলে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙ্গর করেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে শুরু হবে ছোট জাহাজে করে তেল খালাস। দুই-একদিনের মধ্যে দেশের একমাত্র...

সাভারে পালাক্রমে ধর্ষণ মামলার প্রধান আসামি অন্তর চৌধুরী গ্রেপ্তার

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অন্তর চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহব্বত কবির। এর আগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক অন্তর চৌধুরীকে গ্রেপ্তার...

পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল রাজধানীর গাবতলী পশুর হাটের সার্বিক ব্যবস্থা ও গাবতলী বাস...

তিস্তা চুক্তিতে বাধা মমতা

পশ্চিমবঙ্গে বিজেপি’র জয়ে আশা দেখছে বাংলাদেশ

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬

মমতা বন্দ্যোপাধ্যায় ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি আটকে রেখেছিলেন। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি’র জয়ে আশার আলো দেখছে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার। একই সঙ্গে তারা রাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে বলে মনে করছে। বার্তা সংস্থা এএনআই’কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বিজেপি’র...