অর্থ বাণিজ্য

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

২ মার্চ (সোমবার), ২০২৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী সোমবার পদত্যাগ করেছেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি—কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) ছিলেন। তিনি সাবেক অর্থসচিবও ছিলেন।মোহাম্মদ মুসলিম চৌধুরী গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে...

রিমার্ক এইচবির আধুনিক কারখানা ঘুরে দেখলেন পরিবেশকরা, পেলেন সম্মাননা

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি রিমার্ক এইচবি সম্প্রতি তাদের সম্মানিত পরিবেশক পার্টনারদের নিয়ে এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত কোম্পানির অত্যাধুনিক কারখানায় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকদের অংশগ্রহণে এই দিনব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান,...

বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেবে নতুন গভর্নর

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকে জানিয়েছেন, বন্ধ কলকারখানাগুলো আবার চালুর উদ্যোগে ব্যাংক সক্রিয় সহযোগিতা প্রদান করবে। বৃহস্পতিবার সকালেই দায়িত্ব নেওয়ার পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।গভর্নর বলেন, অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত ও আর্থিক সহায়তা দেবে।...

নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব ব্যারিস্টার আরমানের

২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যারিস্টার আরমান সাংবাদিকদের জানান, প্রস্তাবিত বিনিয়োগকারীরা বিদেশি এবং তিনি তাদের স্থানীয়...

সবুজ কারখানার সনদ পেল আরও দুই পোশাক কারখানা

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশে নতুন করে আরও দুইটি কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (এলইইডি) সনদ অর্জন করেছে।এর ফলে বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত আরএমজি কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫-টিতে। এর মধ্যে ১১৬টি প্লাটিনাম,...

নতুন সরকারের প্রথম বাজেটের জন্য ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার...

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ বাংলাদেশের করণীয় কী?

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা ‘পাল্টা শুল্ক’ (রেসিপ্রোক্যাল ট্যারিফ) অবৈধ ঘোষণা করেছে। ফলে অনেক দেশের মতো বাংলাদেশের জন্যও বড় শঙ্কার কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ চুক্তিটি। এতে বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চুক্তিটি পুনঃপর্যালোচনার পরামর্শ দিয়েছেন।...

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট; বাণিজ্য এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন মানুষের আগ্রহ বেশি। পাট দেশের ঐতিহ্যের সাথে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে নৈতিকতা ও সক্ষমতা...

অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশ

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন সরকার এসেছে, প্রথম ৬ মাসের মধ্যে সরকার কি কি কাজ করবে মানুষ তা দেখবে। গতি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রথম ৬ মাসের মধ্যে কি কি কাজ করা সম্ভব হবে তার...

ভবিষ্যতে ভর্তুকি লাগবে না টিসিবির: বাণিজ্য উপদেষ্টা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

চলতি অর্থবছরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ফলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের...

আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার ‘লক-ইন’-এ নতুন নির্দেশনা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডাদের (প্রসপেক্টাসে উল্লেখিত ১৮৩ জন/প্রতিষ্ঠান) ধারণ করা শেয়ারের ‘লক-ইন’ এর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না পারায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে...

নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার এ তথ্য জানিয়েছে।সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচন করেছে। যারা আগামীতে...

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা নতুন এমডির বিষয়টি এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত...