বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট; বাণিজ্য এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন মানুষের আগ্রহ বেশি। পাট দেশের ঐতিহ্যের সাথে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে নৈতিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৫ মাস আগে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
