ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ বাংলাদেশের করণীয় কী?
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা ‘পাল্টা শুল্ক’ (রেসিপ্রোক্যাল ট্যারিফ) অবৈধ ঘোষণা করেছে। ফলে অনেক দেশের মতো বাংলাদেশের জন্যও বড় শঙ্কার কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ চুক্তিটি। এতে বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চুক্তিটি পুনঃপর্যালোচনার পরামর্শ দিয়েছেন।...
