রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে ভোজ্য তেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরজমিন পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সন্ধ্যায় এই পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের ভোজ্য তেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন বাজারে কম। তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরও জানান, বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।
ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায়, দুটি ব্রান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্রান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক। এ সময় কয়েকটি দোকানে নতুন ব্রান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৫ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
