মাদানী এভিনিউতে বিওয়াইডি-এর নতুন শোরুম উদ্বোধন

মাদানী এভিনিউতে বিওয়াইডি-এর নতুন শোরুম উদ্বোধন

ফন্ট সাইজ:

ঢাকার মাদানী এভিনিউতে (১০০ ফিট, ভাটারা) নতুন শোরুম উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল নির্মাতা বিওয়াইডি।

বাংলাদেশে বিওয়াইডি-এর একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড-এর ডিলার পার্টনার অটো ফিক্স লিমিটেড-এর মাধ্যমে এই শোরুমটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস এবং সিজি রানার বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান লুৎফর রহমান এবং ম্যানেজিং ডিরেক্ট রাজ ঘোষ।

উদ্বোধনী বক্তব্যে হাফিজুর রহমান খান বলেন, মাদানী এভিনিউতে এই শোরুম চালু করা ঢাকার প্রাণকেন্দ্রে পরিবেশবান্ধব ও বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তি পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০% বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সিজি রানার বিডি সেই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান লুৎফর রহমান। তিনি জানান, শোরুমটি গ্রাহকদের জন্য আধুনিক ও পেশাদার সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ইলেকট্রিক ভেহিকল এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিওয়াইডি-এর ফ্ল্যাগশিপ মডেল বিওয়াইডি সিল, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড বিওয়াইডি সিলানয়৬ এবং বিওয়াইডি অটো৩ পরিদর্শন করেন।

বিওয়াইডি বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল প্রদানকারী প্রতিষ্ঠান, যা তাদের পেটেন্টকৃত ব্লেড ব্যাটারি প্রযুক্তির জন্য সুপরিচিত। বাংলাদেশে সিজি রানার বিডি লিমিটেড-এর মাধ্যমে বিওয়াইডি চার্জিং অবকাঠামো ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে।