গভর্নরের বিদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

গভর্নরের বিদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

ফন্ট সাইজ:

নজিরবিহীন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের বিষয়ে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদ্য বিদায়ী গভর্নরের বিদায় এবং নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বারবার বলেন, ‘কিছুই বলার নেই’।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন নতুন গভর্নর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে গভর্নর ও অর্থমন্ত্রী বের হয়ে যান। যাওয়ার সময় সাংবাদিকরা গভর্নরের সঙ্গে কথা বলতে চাইলেও গভর্নর কোনো কথা বলেননি।

এরপর সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে গভর্নর বিদায় ও নতুন গভর্নর নিয়োগ নিয়ে জানতে চান। উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছুই বলার নেই।

এরপর সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় গভর্নরকে এভাবে বিদায় দেওয়ার দরকার ছিল? এর উত্তরেও আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছুই বলার নেই।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বিদায়টি কি সঠিক হয়েছে? উত্তরে অর্থমন্ত্রী আবারও বলেন, কিছুই বলার নেই।

MD.Altab Hossain

৪ মাস আগে

সৎ ও গুণীজনদের সম্মান রক্ষার দায়িত্ব রাষ্ট্রের ও সরকারের।

Anwarul Azam

৪ মাস আগে

গুণী মেধাবী মানুষকে যে কেউ সেলুট দেবে। that's enough to understand. Thanks. Just like haji biriani..🤠🤠🤠❤️

উজ্জল কুবি

৪ মাস আগে

খুব সর্তক

মুহাম্মদ জহির উদ্দিন

৪ মাস আগে

এখন এখানে আমারও কিছু বলার নেই

MD.Hafiz uddin

৪ মাস আগে

Mr. A.H. Mansur has dismissed because of his struggle against classified Lonnie & money londering.

দিদার

৪ মাস আগে

কিছুই বলার না থাকলে পদত্যাগ করুন।

Monshur Ahmed

৪ মাস আগে

এই পরিবর্তন কি প্রধানমন্ত্রী জানে?? কারণ বিশ্বাসঘাতকের চেহারাও মানুষের মতন!!

Nur Mohammad

৪ মাস আগে

If you dot respect the honorable people you will not get respect at the end.

Murad Hossain

৪ মাস আগে

I thought the Commerce Minister would take various measures considering the general public of the country, but the kind of attitude he has these days... is very unfortunate.Time will tell --- who knows when someone will have nothing to say..

NADIM AHAMMED

৪ মাস আগে

কিন্তু মিসেস তারেক এবং ম্যাডাম জাইমার আহসান এইচ. মনসুরের কথা বোঝা উচিত। অনুগ্রহ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

Al Hossain

৪ মাস আগে

এ দেশ গুনী এবং মেধাবীদের জন্য নয়।স্বার্থের জন্য রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর বাংলাদেশের রাজনীতি হচ্ছে পৃথিবীর মধ্যেই জঘন্যতম।

মোঃ আতাউর রহমান

৪ মাস আগে

অমিত শাহর পদলেহনকারী, র এর খাস এজেন্ট আহসান এইচ মনসুরের মূল্য কি বুঝবে?? আহসান এইচ মনসুরের মত লোক বাংলাদেশ ব্যাংকে যোগদান করে অপরাধ করেছে।

Palash

৪ মাস আগে

এক সময় অন্য কেউ বলবে, "কিছুই বলার নেই "। অন্যকে সন্মান করুন, সন্মান পাবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের অনেক কারণের মধ্যে একটা হলো সমাজের গুরুত্বপূর্ণ লোকদের অসন্মান করা।

মন্তব্য করুন