মত-মতান্তর

ফ্যাসিবাদ: “তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে”

১৪ নভেম্বর (শনিবার), ২০২৬

ফ্যাসিবাদ আবার ফিরে আসছে-এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এর পেছনে রয়েছে সুস্পষ্ট তথ্য ও ঘটনার ধারাবাহিকতা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ সংগঠনের ছাত্রঅংশের হুমকিতে ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ক্লাসে অনুপস্থিত থাকা, ফ্যাসিবাদের পক্ষে মিছিল করা শিক্ষকদের নামকাওয়াস্তে শোকজ করে পরবর্তীতে প্রটেকশন...