বাংলারজমিন

কর্ণফুলীতে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা, সিলগালা

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে শিকলবাহায় একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে, অবৈধ ও অনুমোদনবিহীন, অত্যন্ত নিম্নমানের আইসক্রিম তৈরি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকার হাজী...

সিলেটে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার সকালে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের নব-নির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি...

বরিশালে থানা থেকে পালালেন মাদক মামলায় আটক পুলিশ কর্মকর্তা

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ডোপ টেস্টের প্রস্তুতিকালে বিমানবন্দর থানা থেকে পালিয়ে যান এএসআই দেলোয়ার হোসেন। রাতে পুলিশ জানায়, তাকে খুঁজে বের করতে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এএসআই...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান ছয় দফায় আটক ২২৯৪

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় ষষ্ঠ দফার এ অভিযানে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে ছয় দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে...

বাসে তল্লাশি চালিয়ে ৫ লাখ হাজার টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসে এক যাত্রী অবৈধ মাদকদ্রব্য...

বাসে তল্লাশি চালিয়ে ৫ লাখ হাজার টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসে এক যাত্রী অবৈধ মাদকদ্রব্য...

দৌলতপুরে পদ্মার দুর্গম চরে সাঁড়াশি অভিযান, আটক ১১

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার দুর্গম চরে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর থেকে এ অভিযান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। অভিযানে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে ১১ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলসহ পদ্মার দুর্গম চরাঞ্চলকে...

হোমনায় পুড়ে ছাই হার্ডওয়্যারের গোডাউন, ক্ষতি প্রায় কোটি টাকা

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কুমিল্লার হোমনায় অগ্নিকাণ্ডে আমির হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ও গলে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক। শুক্রবার দুপুর ১টার দিকে পৌর এলাকার সিনাইয়া রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে...

মহালয়া উদযাপন

পরিষদ শ্রীহট্টের ৩ দিনের উৎসব শুরু

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

দেবীপক্ষের সূচনায় মাতৃশক্তির জাগরণের মধ্যদিয়ে সমাজে পরিবর্তন ঘটবে। সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বিভিন্ন সামাজিক ও মাংগলিক আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক উৎসবটি উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।...

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ডাক দিবস পালিত

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি এবার ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন করছে ডাক বিভাগ, সিলেট। এ উপলক্ষে হাতে নেয়া হয়েছে সপ্তাহব্যাপী কার্যক্রম। প্রথম দিন ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করেন কর্মকর্তা-কর্মচারীরা।...

লালপুরে পদ্মার চরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১৩

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এ অভিযানে কোনো অস্ত্র উদ্ধার কিংবা বড় কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল সাড়ে ১১টায় লালপুর থানা চত্বরে এক প্রেস...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার রহমতের বিল এলাকায় বালুখালী বিওপি’র বিশেষ টহল দল তাকে আটক করে। ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের...

পেটে গজ রেখে সেলাই

ফরিদপুরে ভুল চিকিৎসায় না ফেরার দেশে বিথী

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই দেয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফারি নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। নিহত বিথী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন...

নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে..

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তবে পরিবার নিয়ে তেলিজানা এলাকায় শ্বশুর নরনবীর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি...

নানির বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল নাতির

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে নানির বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের। শুক্রবার সকাল ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাস স্টেশন সংলগ্ন অটো ব্রিকস্ ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরমান...

বাবার জন্য সিগারেট আনতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

বাবার জন্য সিগারেট আনতে দোকানে যাচ্ছিল সাত বছরের শিশু তাসপিয়া। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে লেগুনার ধাক্কায় প্রাণ হারায় শিশুটি। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া আবু হানিফের মেয়ে। তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায়...

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কে উপজেলার খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে।আহতরা হলেনÑ মোটরসাইকেল চালকসহ...

সদরপুরে দেদারছে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

সরকারি নিষেধাজ্ঞা ও আইনগত কড়াকড়িকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফরিদপুরের সদরপুরের বিভিন্ন হাট-বাজারে ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার। মুদি দোকান থেকে শুরু করে কাঁচাবাজার, মাছের আড়ত, ফলের দোকান এবং ফুটপাথের খুচরা দোকানগুলোতেও এখন নিত্যসঙ্গী হয়ে উঠেছে এই নিষিদ্ধ পলিথিন। প্রশাসনিক তদারকি ও নিয়মিত অভিযানের অভাবে পাইকারি মহাজন থেকে শুরু...

ঘরে চেতনানাশক ওষুধ স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনার গৃহকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) মারা গেছেন। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম রিনা (৬৮) হাসপাতালে চিকিৎসাধীন...

কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের লাশ উদ্ধার?

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেল (২৩)-এর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কুলাউড়া উপজেলার ১১নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।জানা গেছে, গত...

কিশোরগঞ্জে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ধসে নিহত ২

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় ইটের দেয়াল ধসে গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। ইটভাটাটির মালিক দক্ষিণ চরপুমদী গ্রামের...

মানবজমিনে সংবাদ প্রকাশ

শিবালয়ে মহাসড়কে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে থ্রি-হুইলারের অবাধ চলাচল নিয়ে মানবজমিনে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে বরংগাইল হাইওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। অভিযানে ১০টি থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আমরা বরাবরের মতোই অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এ অভিযান...

কুষ্টিয়ায় মন্দিরে ভাঙচুর

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুর্গা ও লক্ষ্মী প্রতিমাসহ তিনটি প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। তবে এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা...

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার তদবির

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগ উঠেছে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার প্রতিবেশী চাচা হওয়ায় তিনি তাকে দেখতে তদন্তকেন্দ্রে গিয়েছিলেন। গ্রেপ্তার ব্যক্তির...

সীতাকুণ্ডে জামায়াতের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় বাঁশবাড়িয়া ইসলামী দাখিল মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন...

আমতলীতে নিখোঁজের দু’দিন পর ভেসে এলো জেলের মরদেহ

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দু’দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদী থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত ওমর আলী গাজী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকার...