পটুয়াখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্র’র উদ্যোগে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় পটুয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক গ্রন্থাগার পটুয়াখালীর সিনিয়র লাইব্রেরিয়ান সাইদুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র’র ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক মো. সোহেল সরকার। উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী বইমেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া মেলায় রয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বিশ্বসাহিত্য কেন্দ্র’র বই শতকরা ৩০ পার্সেন্ট ও অন্যান্য বই ২৫ পার্সেন্ট ছাড়ে বিক্রি হবে বলে জানিয়েছেন বইমেলা ইউনিট চার্জ এনাম হোসেন মোড়ল।
পটুয়াখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্র’র উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
