দেবীপক্ষের সূচনায় মাতৃশক্তির জাগরণের মধ্যদিয়ে সমাজে পরিবর্তন ঘটবে। সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বিভিন্ন সামাজিক ও মাংগলিক আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক উৎসবটি উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় পরিষদের সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রফেসর অরুণ চন্দ্র পাল, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, (অব.) শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, নমিতা দেব, প্রধান সমন্বয়কারী (অব.) উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, পৃষ্ঠপোষক এডভোকেট ফণী ভূষণ সরকার, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ^াস। এ সময় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহালয়া উদযাপন
পরিষদ শ্রীহট্টের ৩ দিনের উৎসব শুরু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
