দেশ বিদেশ

প্রবাসীদের স্বার্থে কাজ করবো, দালালদের স্বার্থে নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

দালালচক্র ও কিছু ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের স্বার্থে সরকার কাজ করবে, কোনো দালাল বা অনিয়মকারীর স্বার্থে নয়। বৈধ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পাশাপাশি বিদেশে যাওয়ার আগে কর্মীদের চাকরি, ভিসা ও প্রশিক্ষণ নিশ্চিত করা...

আবরার হত্যা মামলায় দ্রুত শুনানির উদ্যোগ

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানিতে অগ্রাধিকার দেয়ার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করবে রাষ্ট্রপক্ষ। একইসঙ্গে মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে দ্রুততম সময়ে আপিল শুনানির উদ্যোগ নেয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক...

বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়

গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দাবি জুলাইযোদ্ধাদের

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা বা দায়মুক্তি এবং ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার— এই তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ...

প্রেমিকের মরদেহ দেখতে ঢামেকে এসেছিলেন তন্ময়ী, কয়েক ঘণ্টা পর মিললো মরদেহ

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

গত সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানে বাথরুম থেকে উদ্ধার করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তন্ময়ী মণ্ডলের ঝুলন্ত মরদেহ।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত তন্ময়ী মণ্ডলের প্রেমিক আকাশ মিত্র গত...

বাংলা নয়, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে গত দুই দশকে বহু আলোচনা হয়েছে। একাধিকবার নাম বদলের জন্য বিধানসভায় প্রস্তাব পাস করে তার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে প্রথম নাম পরিবর্তনের প্রভাব করা হয়েছিল। পরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দু-দুবার প্রস্তাব পাঠানো হয়েছে। সর্বশেষ রাজ্যটির নাম ‘বাংলা’ করার জন্য ২০১৮ সালে...

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

সেপ্টেম্বর মাসে ১ কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ কোটি ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে দায়ের করা হয়েছে ৪৪টি মামলা। এছাড়া দেশের বিভিন্ন এলাকার ১ হাজার ৩০৭টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব...

জিয়াউলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমোদন চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন কে সি। তিনি বৃটিশ আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ। বার কাউন্সিলে ওই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় জিয়াউল আহসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ...

প্রেসিডেন্টের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সাক্ষাতে কানাডার গভর্নর জেনারেল লুইস আরবুর পক্ষ থেকে হাইকমিশনার প্রেসিডেন্টের...

সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি নয়: গোলাম পরওয়ার

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা আমাদের (জামায়াতের) রাজনৈতিক সংস্কৃতি নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিল্‌স এসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ জাতীয় সংসদে...

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম আক্রান্ত হিসেবে মোট এক হাজার ৩৯৩ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো...

প্রাথমিকে যোগ দেননি ১৪৭১ জন

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ এবং সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগ দেননি ১ হাজার ৪৭১ জন। আর নিয়োগপত্র বঞ্চিত হয়েছেন ৮৩ জন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিএ) বরাতে এ তথ্য জানা যায়। অধিদপ্তরের তথ্যমতে, গত ৮ই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ...

জ্ঞানেশ কুমার আইনানুগ সিদ্ধান্ত না নিলে সেগুলো বাতিল করে দেয়া হবে: সুপ্রিম কোর্ট

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তাদের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, কমিশন যদি আইনানুগ কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকে, তবে সেইসব সিদ্ধান্ত বাতিল করে দেয়া হবে।মুখ্য নির্বাচন...

পশ্চিমবঙ্গে দু’টি উপ-নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী, চলছে রুট মার্চ স্পর্শকাতর এলাকায়

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের উপ-নির্বাচনে মঙ্গলবার ভোট নেয়া হবে। উপ-নির্বাচনেও ভোট পাহারায় থাকছে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই কেন্দ্রের ৯৮টি স্পর্শকাতর বুথ এলাকায় চলছে রুট মার্চ। নন্দীগ্রামেই স্পর্শকাতর বুথের সংখ্যা সবচেয়ে বেশি। ভোটের ফল প্রকাশ হবে ৯ই অক্টোবর।নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারী ছেড়ে দেয়ায় এবং রেজিনগর আসনটি...

এক টুকরো রুটির জন্য পথশিশুকে নির্যাতন, সেই নিরাপত্তাকর্মী আটক

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা...

সিলেটে গোছানো হচ্ছে বিএনপি’র অঙ্গসংগঠনকেও

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

সিলেট জেলা ও মহানগর বিএনপি’র গোছানোর আগে সাজানো হচ্ছে অঙ্গসংগঠনের কমিটি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রের তরফ থেকে এ উদ্যোগ নেয়া হয়। শুক্রবার ঘোষণা করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের কমিটি। এখন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ আরও কয়েকটি অঙ্গসংগঠনের কমিটি...

নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সুসংহত হবে না: সিইসি

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নারীদের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণ নয়, প্রয়োজন নারীদের কার্যকর অংশগ্রহণ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতিসংঘের নির্বাচনী প্রকল্পের আয়োজনে ‘ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্রাটেজি’ শীর্ষক...

বগুড়ায় পূজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় হট্টগোল

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

পূজা উদ্যাপন কমিটির নেতাদের ডেকে এনে অপমান করার অভিযোগ উঠেছে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের বিরুদ্ধে। গতকাল পূর্বনির্ধারিত শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসকে কথা বলার সুযোগ দেননি জেলা প্রশাসক। এতে সভা চলাকালে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বগুড়া সদর আসনের সংসদ সদস্য...

মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর রিল গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর

৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬

মহাত্মা গান্ধীর ছবি থাকা ৫০০ রুপির নোট নিয়ে আপত্তিকর ভঙ্গিতে তৈরি রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে ভারতের গুজরাটের সুরাটে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নারীর নাম সিমরান প্যাটেল (৪৭)। সুরাট পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে তার প্রায় ১০ লাখ অনুসারী আছে। পুলিশ জানায়, সুরাট শহরের আদাজান এলাকায় বসবাস করেন...

আগামীকাল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

সুশাসন নিশ্চিতে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কারের আহ্বান

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

আগামীকাল ৬ই অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬। এই বছরের প্রতিপাদ্য “নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন”। সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কেবল নাগরিক অধিকার সুরক্ষার ভিত্তিই নয়, বরং উন্নয়ন পরিকল্পনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, ন্যায়সংগত বাজেট বণ্টন এবং রাষ্ট্রীয় সুশাসন নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকার ২০৩০ সালের মধ্যে...

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলা

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রদল নেতা সংগ্রাম ও পাপনের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার...

নোয়াখালীতে যুবদল কর্মী হত্যা

পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

কবিরহাটে মৎস্য খামারি ও যুবদলের কর্মী মিজানুর রহমান রনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিও করেছেন তারা।গতকাল জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহত যুবদল কর্মী মিজানুর রহমান...

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকার খোঁজ

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর উল্লাহ’র ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ ইউএস ডলারের খোঁজ পেয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই টাকা অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ...

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। গতকাল রোববার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিটের’ সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।...

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত বহাল

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট তৈরি, অনিয়ম এবং কর্মীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ (লাইসেন্স) বাতিলের সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করায় সরকারের নেয়া লাইসেন্স বাতিলের আদেশটি কার্যকর থাকছে বলে মানবজমিনকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার...

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণ মন্ত্রী

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার সচিবালয়ের দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনী বক্তব্য...

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহ’র বিদায়ী সাক্ষাৎ

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। গতকাল নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর বার্তাসংস্থা এএনআই’র। সাক্ষাতে জয়শঙ্কর হামিদুল্লাহ’র ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি দায়িত্ব পালনকালে তার অবদানেরও প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় জয়শঙ্কর বলেন, বাংলাদেশের বিদায়ী...

নির্বাচনে নারীদের অংশগ্রহণে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ। গতকাল রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্ম অধিবেশনে এক সেশনে তিনি এ বিষয়ে জোর দেন।সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদে নারীদের...

ঝালকাঠি-বরগুনা থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো পিচ্চি আল-আমিন: এসআরবি

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

রাজধানীর রামপুরা এলাকার চিহ্নিত চাঁদাবাজি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনের আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগে আল-আমিনের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। এসআরবি জানিয়েছে, পিচ্চি আল-আমিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি ওই অঞ্চলের সমমনাদের ঢাকায় এনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। গতকাল...

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মেলেনি

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাথে বিশ্রাম নেয়ার সময় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার আজান আলী শরীফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তার...

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নেয়ার আহ্বান প্রেসিডেন্টের

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আরও বাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, প্রেসিডেন্ট বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই...

পুলিশে বড় রদবদল

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাসহ ৭২ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) রদবদল করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন পূর্ণ ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে মোট ৯৬ জনকে বদলি করা হয়েছে।বদলির...

৩১শে অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে জামায়াতের বৈঠক

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

সাত দফা দাবিতে আগামী ৩১শে অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে এই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে দলটি। রোববার বেলা ১১টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...

সংবিধান সংশোধনে রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে বিশেষ কমিটি

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানাবে। কমিটি সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী,...

একসঙ্গে তিন মাসের বকেয়া বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে-ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে। আগামী ২০শে অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ। পে-ফিক্সেশন শেষ হলে নতুন বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া পাওনা একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।অবশ্য সবার বকেয়ার...

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

৫ অক্টোবর (সোমবার), ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১২৫ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের...