অনলাইন

যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ আগস্ট (বুধবার), ২০২৬

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে আগামী ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনা হবে। এ ছাড়া অন্য তিন প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে...

গফরগাঁওয়ে ট্রেন আটকে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

১২ আগস্ট (বুধবার), ২০২৬

আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে ট্রেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।’...

জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে

১১ আগস্ট (মঙ্গলবার), ২০২৬

জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছে। আগের মাস জুনে এ হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে...