সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার রায়ের বরখাস্থ হওয়া সাব ইন্সপেক্টর আকবর হোসেন ভুইয়ার মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেছেন আদালত। একই সঙ্গে বরখাস্থ হওয়া সাব ইন্সপেক্টর হারুন অর রশীদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১০ই অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ই অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। পরে তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।

২০২১ সালের ৫ই মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। সাবইন্সপেক্টর আকবর সহ ৬ জনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানী শেষে বিকেলে এ রায় ঘোষনা করা হয়। মামলার রায়ে সহকারী সাবইন্সপেক্টর হাসান, আশেক এলাহী ও সংবাদকর্মী নোমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষনাকালে হেফাজতে থাকা একমাত্র আসামি পুলিশ সদস্য আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ৫ জনই পলাতক রয়েছেন।