বাংলারজমিন

উখিয়ায় ড্রামভর্তি ইয়াবাসহ নারী আটক

৮ জুলাই (বুধবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ার হাজীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্থানীয় কণ্ঠশিল্পী পরিচিত মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। অভিযানের সময় ইদ্রিস পালিয়ে যান এবং বর্তমানে তিনি পলাতক। র‌্যাব-১৫ জানায়,...

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

৮ জুলাই (বুধবার), ২০২৬

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত...

লাকড়ির স্তূপে লুকিয়ে ছিল বিষধর সাপ, প্রাণ গেল গৃহবধূর

৮ জুলাই (বুধবার), ২০২৬

রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের জাকির বেপারীর স্ত্রী। স্বজনরা জানান, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে...

জিএমপি’তে ৬ মাসে গ্রেপ্তার ৩২১৭, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

৮ জুলাই (বুধবার), ২০২৬

গাজীপুর মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় সাফল্য দেখিয়েছে বলে দাবি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত ছয় মাসে জিএমপি’র বিশেষ অভিযানে ৩ হাজার ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মহানগরীর বিভিন্ন থানায় মামলা রুজু হয়েছে ১ হাজার ৪৫৪টি।...

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

৮ জুলাই (বুধবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরে কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। কারখানার পঞ্চম তলায় সুইং সেকশনের এক নারী শ্রমিক মাথা ঘুরিয়ে উৎপাদন ফ্লোরে পড়ে যায়। এ সময় একে একে আরও কয়েকজন বমি শুরু করে এবং মাথা ঘুরিয়ে পড়ে গেলে কর্মরত শ্রমিকদের মাঝে আতঙ্কে ছড়িয়ে...

২৬ চেকে ৫১ লাখ টাকা জালিয়াতি, ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারী কারাগারে ২৬ চেকে ৫১ লাখ টাকা জালিয়াতি, ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারী কারাগারে

৮ জুলাই (বুধবার), ২০২৬

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি অর্থ আত্মসাতের এই অভিযোগে উপজেলা পরিষদের বর্তমান ও সাবেক তিন কর্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ...

অপরাধীদের অভয়ারণ্য বন্দর

এক মাসে ১১ লাশ, ৭ ধর্ষণ, চুরি-ছিনতাইসহ নানা ঘটনায় আতঙ্ক

৮ জুলাই (বুধবার), ২০২৬

গত জুন মাসে নারায়ণগঞ্জ বন্দরে ৭টি হত্যাকাণ্ডসহ মোট ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। এ ছাড়াও ৭টি ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাং গ্রুপের উৎপাতসহ প্রায় দেড়শতাধিক অপরাধ কর্মকাণ্ডে এক আতঙ্কের নগরিতে পরিণত হয়েছে বন্দর থানা এলাকা। এ থানার আওতাধীন ৫টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড। বন্দরের আইনশৃঙ্খলা...

ক্ষেতলালে সরু ধানে বাম্পার ফলন

৮ জুলাই (বুধবার), ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চলতি বোরো মৌসুমে ‘৯০’ জাতের সরু ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে এ ধানের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এবং কৃষকরা ভালো দাম পাওয়ায় তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে প্রতি মণ ‘৯০’ জাতের সরু ধান ৩ হাজার থেকে ৩ হাজার...

বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীর নিম্ন্নাঞ্চল প্লাবিত

৮ জুলাই (বুধবার), ২০২৬

দুইদিন ধরে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে...

ব্রিজের অ্যাপ্রোচে মাটি নেই, দুর্ভোগে ৫ হাজার মানুষ

৮ জুলাই (বুধবার), ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিম খাঁ গ্রামে নির্মিত একটি ব্রিজের অ্যাপ্রোচে মাটি ভরাট না করায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ হাজার মানুষ। বিশেষ করে ব্রিজের পাশেই করিম খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত হওয়ায় প্রতিদিন কয়েক শতাধিক কোমলমতি শিক্ষার্থী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বর্ষার শুরুতেই চলাচলের একমাত্র পথটি কর্দমাক্ত...

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৫

৮ জুলাই (বুধবার), ২০২৬

জয়পুরহাট পাঁচবিবিতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুর দু’টার দিকে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক...

কাতার গিয়ে ঘুমের মধ্যেই মারা গেলেন তালার আবু বক্কর

৮ জুলাই (বুধবার), ২০২৬

পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার তালা উপজেলার যুবক আবু বক্কর শেখ (৩০)। কিন্তু সেই প্রবাস জীবনই শেষ হলো নাড়ির টান থেকে হাজার মাইল দূরে। ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন তিনি। এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহত আবু বক্কর শেখ তালা সদর ইউনিয়নের ডাঙ্গানলতা...

রামগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৮ জুলাই (বুধবার), ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান বিএসসি (৩৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ পৌরসভার অভিরামপুর ওয়ার্ডের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)...

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ১৩ই জুলাই

৮ জুলাই (বুধবার), ২০২৬

আবারো বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর এই প্রথম। আগামী ১৩ই জুলাই তিনি বরিশাল সফর করবেন বলে জানা গেছে। চার মাস আগে নির্বাচনী প্রচারণায় তিনি বরিশাল এসেছিলেন। ওইদিন বরিশালের কির্তনখোলা নদীর অপর পাড়ে চরকাউয়া এলাকায় একটি খালের দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার বরিশালের বিভাগ...

সাংবাদিক শাকিলের পিতার মৃত্যুতে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের শোক

৮ জুলাই (বুধবার), ২০২৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও মানবজমিনের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি শাকিল হোসেনের পিতা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল...

শায়েস্তাগঞ্জে পৌরসভায় উন্নয়ন কাজ পাইয়ে দেয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ

৮ জুলাই (বুধবার), ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নেয়া অর্থ ফেরতের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এক ঠিকাদার। অভিযোগকারী ঠিকাদার মো. সোহেল...

ধূমকেতু এক্সপ্রেসের ছাদে কিশোরের লাশ

৮ জুলাই (বুধবার), ২০২৬

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নীরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পাকশী রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে কিশোরটির মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরতরা। খবর পেয়ে পাকশী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে...

ফরিদপুরে হত্যাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

৮ জুলাই (বুধবার), ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গার কলেজছাত্র সুমন শেখ হত্যার ১১ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। এদিকে হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি পক্ষ আসামি ছাড়াও প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। তবে আসামিদের ধরতে তৎপর পুলিশ জানিয়েছে উপজেলা প্রশাসন। নিহতের পরিবার...

টানা বৃষ্টিতে নাজেহাল রাঙ্গামাটিবাসী, পাহাড় ধস ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

৮ জুলাই (বুধবার), ২০২৬

রাঙ্গামাটিতে পৃথক দু’টি মর্মান্তিক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে লংগদু উপজেলায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি...

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

৮ জুলাই (বুধবার), ২০২৬

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত...

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সাজেকে পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ...

ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানজটে ভাগান্তি

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সামবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আড়াই ঘণ্টা রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের...

অপারেশনের টাকার জন্য দিশাহারা প্রবাসী মহসীন

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

কাতার প্রবাসে ভালোই চলছিল মহসীন খন্দকারের জীবন-জীবিকা। পারকিনসন্স রোগ হঠাৎই এলোমেলো করে দিলো স্বপ্ন। প্রবাসে যাওয়ার তিন বছরের মাথায় ফিরে আসতে হয়েছে দেশে। এরপর থেকে চলছে চিকিৎসার সংগ্রাম। কিন্তু টাকার অভাবে চলছে না চিকিৎসা। অপারেশনের জন্য দরকার মোটা অঙ্কের টাকা।এর সংস্থানের চেষ্টাতে মহসীন এখন দিশাহারা। চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা।...

দুই প্রকল্পে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেন সিলেটের কয়েস লোদী

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সিলেটের দু’টি প্রকল্প নিয়ে সবুজ সংকেত পেলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ ও সৌজন্য সাক্ষাতে তিনি এ সংকেত পান বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। গত রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চ...

সিলেটে সড়কে ভারী যান চলাচল বন্ধে মানববন্ধন

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ক্বিনব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ট্রাক, লরি, বড় কাভার্ড ভ্যানসহ সকল ধরনের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে ক্বিনব্রিজের দক্ষিণ মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শত বছর ধরে এই সড়ক দিয়ে গাড়ি-ঘোড়া গন্তব্যে যাচ্ছে। কখনোই এটি স্থানীয়দের জন্য হুমকির কারণ হয়নি। কিন্তু...

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এক মসজিদের ইমামসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সিজানের মা শিল্পী বেগম (৪৪) বাদী হয়ে ফতুল্লা...

নজরুলের চেতনার মৃত্যু নেই, তার দর্শন আজ আরও বেশি প্রয়োজন: এম নাসের

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

সাম্য, মানবিকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন বর্তমান সময়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি জাতীয় কবির সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ, দোকানি শাহীনের মৃত্যুদণ্ডের আদেশ

৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনায় অপরাধী মো. শাহীন (৫৩)কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের...