সাংবাদিক শাকিলের পিতার মৃত্যুতে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের শোক

ফন্ট সাইজ:

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও মানবজমিনের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি শাকিল হোসেনের পিতা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসিকুল ইসলাম, কার্য-নির্বাহী সদস্য এসএ সাগর, শাহান শাহ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন