‘বিএনপি কোটি মানুষের কর্মসংস্থানের কথা বললেও বাজেটে তার রূপরেখা নেই’

‘বিএনপি কোটি মানুষের কর্মসংস্থানের কথা বললেও বাজেটে তার রূপরেখা নেই’

ফন্ট সাইজ:

একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে। সংসদে ও সংসদের বাইরে আমাদের কথা বলতে দিচ্ছে না। হামলা ও ভয় দেখিয়ে আমাদের কার্যক্রম সংকোচিত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন এনপিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। গতকাল বিকালে টাঙ্গাইলের সখিপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগ ও প্রকৃত দোষীদের বিচারের দাবি করে নিরাপদ ব্যক্তি, ব্যবসায়ীদের মামলা দিয়ে বাণিজ্য, লুটপাট এবং হামলা না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত ৪ মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। এ ছাড়া বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে বাংলাদেশের নাজুক অবস্থায় বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন।

এ সময় তিনি পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে দলীয় আনুগত্য পরিহার করে পেশার মর্যাদা রক্ষার দাবি জানান। গেল রাতে সাভারে জুলাই পদযাত্রায় সন্ত্রাসী হামলা হয়েছে। সেখানে ককটেল বোমা হামলা করে জুলাই পদযাত্রা বন্ধ করতে চেয়েছিল। এ দিকে সখিপুরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানান। এদিকে একই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাংলাদেশের বিরুদ্ধে পুশইন বিষয়ে বক্তব্যে ও কার্যক্রম দেশের সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি মন্তব্য করেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন