রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের জাকির বেপারীর স্ত্রী।
স্বজনরা জানান, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
বাথরুম থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
