নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। গত শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে আটকরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল...
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাফায়েত হোসেন শিমুল (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালা নদীর ধার পাড়া সংলগ্ন ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিমুল উপজেলার ধোপাখালী মাঠপাড়ার মৃত খলিলুর রহমানে ছেলে, পেশায় কৃষক ছিলেন। পারিবারিক...
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপের) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ৮টার দিকে এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর বিভাগের জন্য একটি ইতিহাসের গল্প। এ নির্বাচনে রংপুর ও কুড়িগ্রাম জেলায় যেমন ১০০ তে ১০০ পেয়েছে জামায়াতে ইসলামী জোট, তেমনি দিনাজপুর, লালমনিরহাটে অপ্রতিরোধ্য বিএনপি’ও। সেইসঙ্গে এবার রংপুর বিভাগ থেকে সংসদে যাওয়া ৩৩ প্রার্থীর মধ্যে ২৭ জনই নতুন মুখ। বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ১৫টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুাযায়ী বৈধ ভোটের ৮ ভাগের একভাগ ভোটও তারা কেউ পাননি। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের স্বাক্ষরিত ভোটের ফলাফলপত্র যাচাই করে এ তথ্য পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলপত্র যাচাই করে...
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক অপসারণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি। একইসঙ্গে উদ্ধার হওয়া নামফলকটি আগের স্থানে যথাযথভাবে পুনঃস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ...
গাজীপুরের কাশিমপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানা সংলগ্ন রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছা (২৮) কে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ঘটনার...
বাগেরহাটের কচুয়ায় ওসমান সরদার (২৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। নিহত ওসমান বাগেরহাট সদর...
ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়ায় যুবককে ছুরিকাঘাত করে সোহেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয় জনতার পিটুনিতে মাদকাসক্ত নিহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে নিহত সোহেলের মা শাহনাজ বেগম...
সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের অনুষ্ঠান ঘিরে স্বজনদের বিরোধের জেরে আঞ্জু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ধল পূর্ব আশ্রম গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জু ওই গ্রামের মৃত ছাদ উল্লার ছেলে ও বরের আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একই গ্রামের...
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি নেতার কথায় ভোট দিতে না গিয়ে বিএনপি’র আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ায় বিএনপি’র ক্ষুব্ধ ওই নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ...
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের নির্বাচন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করা এত সহজ নয়। নির্বাচন চলাকালে বিএনপি’র লোকাল লিডাররা অকারণে মানুষকে ভয় দেখিয়েছে। রাতে গিয়ে টাকা বিলি করেছে। ধামাউড়া...
জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ ২৪ জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসনে সংগৃহীত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট অর্জন করতে না পারলে জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী...
নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ অন্তত ৭ জন আহত। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কাউনিয়া উপজেলা বিএনপি ও ধানের শীষের কর্মী সমর্থকরা। শনিবার বেলা পৌনে ১টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বিএনপি’র নেতাকর্মী, সমর্থকরা ১১ দলীয় প্রার্থী জাতীয় নাগরিক পার্টির...
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াত। এ ছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিলো। আগামী ১৬ই...
দিনাজপুর-২
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনের পর এক অনন্য সৌজন্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং মিষ্টিমুখ করান। শুক্রবার রাতে বাজিতপুর গ্রামে আফজালুল আনামের নিজ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. শাহজাহান আলী।...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪০ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের ১২ শতাংশ ভোট না পাওয়ায় এদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসন থেকে ৮৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ৫৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রার্থীর জামানত। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কুমিল্লা-১ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জামানত...
৩২ মিনিট আগে
২ ঘন্টা আগে