বাংলারজমিন

সাভার পার্কিং করা বাস ও ভাঙ্গাড়ির গোডাউনে আগুন

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সাভারের হেমায়েতপুর এলাকায় হানিফ পরিবহনের একটি পার্কিং করা বাসে এবং একটি ভাঙ্গাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে সাভার মডেল থানার পাশে ভাঙ্গাড়ির গোডাউনে এবং রোববার রাতে উপজেলার হেমায়েতপুর এলাকার কফিল পাম্পের...

টেকনাফে নারী-শিশুসহ ১৫ ভুক্তভোগী উদ্ধার

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাব। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের একটি গুদাম ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গোয়েন্দা...

গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬টায় গোলাপগঞ্জ পৌরসভাস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের নূরজাহান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, জকিগঞ্জ উপজেলার...

ফরিদপুরে বাস খাদে পড়ে আহত অন্তত ৫০

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহন নামের একটি বাস জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে নগরকান্দার জোয়ারকান্দি এলাকায় গিয়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

সদরপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে জাটকা নিধন

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্পটে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিনিয়ত জাটকা নিধন করেই চলছে কিছু অসাধু জেলেচক্র। ফলে ব্যাহত হচ্ছে ইলিশ উৎপাদন। সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগে এই অসাধু জেলেরা নিধনকৃত জাটকা ইলিশ প্রকাশ্যেই স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করলেও এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো...

মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কালীগঞ্জবাসী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামের বাসিন্দা। বিজয়ী হওয়ায় পর হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখার জোর...

সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় মো. নাঈম (২২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত নাঈম পরমেশ্বরদী গ্রামের মৃত আ. হেকিমের ছেলে। এ ঘটনায় সোমবার...

নওগাঁ-১

জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তিনজন প্রার্থী জামানত খোয়াতে যাচ্ছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ১২ শতাংশ ভোট না...

ভোটারদের হুমকি ও চাঁদাবাজি

সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিরাজগঞ্জে সাধারণ ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার সকল পদ স্থগিত এবং হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকি দেয়ার অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পাঁচটি পত্রে এই তথ্য জানানো হয়।পদ...

সিরাজগঞ্জ ভোটকেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম ‘খালেদা’

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন। রোববার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময়...

জীবননগর প্রেস ক্লাবে হামলা ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ঘটে যাওয়া এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক ভিডিওর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৫ই আগস্টের পর থেকে বহিষ্কৃত সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক ও রিপন কিছু বহিরাগতকে...

নোয়াখালী-৬ আসন

ধানের শীষ সমর্থকের দোকানে আগুন, কোটি টাকার সম্পদ ভস্মীভূত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাতের আঁধারে দেওয়া এই আগুনে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দু’টি সিএনজি সহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। রোববার ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সবক’টি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালাম...

ফরিদপুর-৪ আসনে সংসদ নির্বাচনে জামানত হারালেন ৫ প্রার্থী

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় (ফরিদপুর-৪) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২) আর্টিকেল ৪৪ এর তিন ধারায় বলা হয়েছে, কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ এর ভোট কম পান তাহলে তার...

কুষ্টিয়ায় চার আসনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৫ জন প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে জেলায় একজন স্বতন্ত্র...

দিনাজপুর-৫ আসনে জাপাসহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ চারজন প্রার্থী নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীর ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়।সহকারী...

ফেনীর তিনটি আসনে ২০ প্রার্থীই হারালেন জামানত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ফেনীর তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছয়জন ছাড়া বাকি ২০ প্রার্থীই জামানত হারিয়েছেন। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান। ফেনী-১ আসন: ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬৫১ জন। ২ লাখ ১৭ হাজার ৫৪৭ জন...

মৌলভীবাজারের ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফলাফলের ভিত্তিতে জেলা নির্বাচন কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছে। আইন অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না...

জামায়াতের সঙ্গে বেশি ভোটের ব্যবধানের চমক নাসের রহমানের

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ৬৩৬ ভোট। ভোটের ব্যবধান ৭৯১২১ ভোট। যা জেলার ৪টি আসনের মধ্যে জামায়াতের সঙ্গে বিএনপি’র প্রার্থীর সবচেয়ে বেশি ভোটের ব্যবধান।...

সিলেট লন্ডন প্রবাসীর খুনীদের গ্রেপ্তার দাবি

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা বুরহান উদ্দিন শফির খুনিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন নগরবাসী। রোববার দুপুরে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সিলেট মহানগর বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বুরহান উদ্দিন শফি...

তারাপুরে মন্দির পরিদর্শনে সিলেট বিএনপি নেতারা

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিক’র সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। রোববার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে কয়েস লোদী বলেন, সিলেট...

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক...

মুরাদনগরে এমপি’র ভাইয়ের বার্তা দল নয়, অপরাধ দেখবো

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ডাবল হ্যাটট্রিক করা সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কঠোর বার্তা দিয়েছেন। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পর বিজয়ের উচ্ছ্বাসে কোনো নেতাকর্মী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি...

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সাতক্ষীরার কালীগঞ্জে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে অপর পরাজিত প্রার্থী ধানের শীষ...

খুলনার তিন নেতা মন্ত্রিত্বের আলোচনায়

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে দীর্ঘ দুই দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এই সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। সারা দেশের ন্যায় খুলনার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। বঞ্চিত জনপদ খুলনা থেকে কে কে মন্ত্রিপরিষদে স্থান...