দীর্ঘদিন ধরে টেন্ডার বাণিজ্যের সাথে জড়িতদের ধরে নিজে আইনের হাতে সোপর্দ করলেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অবৈধ লেনদেনের সাথে জড়িত প্রমাণ পাওয়া গেছে । আমার কোন আত্মীয়-স্বজন কিংবা আমার কোন লোক এর সাথে জড়িত নয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান । আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল -৫ এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সাথে জড়িত ২ জনকে রূপনগর থানায় সোপর্দকালে তিনি এ কথা জানান । এ সময় প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব হওয়ার পর থেকে কোন টেন্ডারবাজি বা অবৈধ কাজের প্রশ্রয় দেওয়া হয়নি ।

যদি কেউ আমার নাম ভাঙ্গিয়ে কোন টেন্ডারবাজি বা অবৈধ কাজের সাথে জড়িত অভিযোগ আসে , তাহলে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি । নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রশাসক ।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক শ্রেণী অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আজ হাতেনাতে এই দুজনকে ধরা হয়েছে এবং তাদেরকে রূপনগর থানায় সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন